২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সিলেটে আরো ১ হিজবুত সদস্য গ্রেপ্তার

নিষিদ্ধ হিজবুত তাহরির'র সঙ্গে সংশ্লিষ্ট থাকার অভিযোগে মঙ্গলবার সন্ধ্যায় শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) এক ছাত্রকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Feb 2010, 07:20 PM

Updated : 24 Aug 2022, 06:41 PM

সিলেট, ফেব্র"য়ারি ০৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)-নিষিদ্ধ হিজবুত তাহরির'র সঙ্গে সংশ্লিষ্ট থাকার অভিযোগে মঙ্গলবার সন্ধ্যায় শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) এক ছাত্রকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তার আহমদ শরীফ (২২) বিশ্ববিদ্যালয়ের পরিসংখ্যান বিভাগের তৃতীয় বর্ষের ছাত্র। তার বাড়ি সিলেটের বিয়ানীবাজারের মেওয়া গ্রামে। কোতয়ালি থানার সহকারী উপ-পরিদর্শক মনির হোসেন বলেন, সন্ধ্যা সাড়ে ৭টার দিকে বিশ্ববিদ্যালয়ের ফটক থেকে আহমদ শরীফকে গ্রেপ্তার করা হয়। তিনি পুলিশের জিজ্ঞাসাবাদে হিজবুত তাহরিরের সঙ্গে সংশ্লিষ্টতার কথা স্বীকার করেছেন। তিনি বলেন, গত ৫ ফেব্র"য়ারি সিলেট নগরীর দরগা গেইট এলাকা থেকে ফরহাদ চৌধুরী ও মাহফুজুর রহমান, ৬ ফেব্র"য়ারি মো. তাহসী জামান, শাহাদ হোসেন টিটু ও আবু তাহের রুবেল এবং ৭ ফেব্র"য়ারি আদালত পাড়া থেকে মুশফিকুর রহমানকে গ্রেপ্তার করা হয়। এদের মধ্যে ৬ ফেব্র"য়ারি গ্রেপ্তার তিনজনকে ছেড়ে দেওয়া হয়েছে। বাকিরা এখনো আটক রয়েছেন। মুশফিকুর রহমানের স্বীকারোক্তির ভিত্তিতে মঙ্গলবার গ্রেপ্তার আহমদ শরীফ সম্পর্কে তথ্য পাওয়া যায়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/এইচএ/০১১৩ ঘ.