২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পরিবেশ দূষণ:৭ শিল্প প্রতিষ্ঠানের বিরুদ্ধে মামলা

পরিবেশ দূষণকারী শিল্প প্রতিষ্ঠানের বিরুদ্ধে অভিযানে এক লাখ দশ হাজার টাকা জরিমানা আদায় করেছে পরিবেশ অধিদপ্তরের ভ্রাম্যমাণ আদালত।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Feb 2010, 07:10 PM

Updated : 24 Aug 2022, 06:41 PM

ঢাকা, ফেব্র"য়ারি ৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)--পরিবেশ দূষণকারী শিল্প প্রতিষ্ঠানের বিরুদ্ধে অভিযানে এক লাখ দশ হাজার টাকা জরিমানা আদায় করেছে পরিবেশ অধিদপ্তরের ভ্রাম্যমাণ আদালত। এছাড়া সাত শিল্প প্রতিষ্ঠানের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়। মঙ্গলবার পরিবেশ অধিদপ্তরের ঢাকা বিভাগীয় কার্যালয়ের ভারপ্রাপ্ত পরিচালক সুকুমার বিশ্বাস বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে এ তথ্য জানান। কেরানীগঞ্জের আগানগর তরল বর্জ্য পরিশোধন ব্যবস্থা যথাযথভাবে না করে আইন লঙ্ঘন করায় এ ব্যবস্থা নেওয়া হয় বলে জানান ভ্রাম্যমান আদালত পরিচালনাকারী নির্বাহী ম্যাজিস্ট্রেট আবুল বাশার মো. ফখরুজ্জামান। অভিযুক্ত প্রতিষ্ঠানগুলো হচ্ছে- বিলাসী টেক্সটাইল (ইউনিট-১), বিলাসী টেক্সটাইল (ইউনিট-২), সারা ডাইং অ্যাণ্ড ওয়াশিং, মিন্টু ডাইং অ্যাণ্ড ওয়াশিং, ফ্রেণ্ডস ওয়াশিং, গোলাবাল ওয়াশিং এবং সোহাগ বেকারী। অভিযোনে ঢাকা মেট্রোপলিটন পুলিশ ও বিএসটিআই কর্মকর্তারা উপস্থিত ছিলেন। নির্বাহী ম্যাজিস্ট্রেট জানান, যে সব প্রতিষ্ঠান পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র গ্রহণ করে নি, বর্জ্য পরিশোধনের ব্যবস্থা করেনি বা অকার্যকর রেখে বা অন্য কোনো উপায়ে পরিবেশ দূষণ করছে-তাদের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচসি/এইচএ/০১০৬ ঘ.