ঢাকা, ফেব্র"য়ারি ০৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সহিংস ঘটনার জেরে মঙ্গলবার রাতে পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগ কর্মীরা শিবিরের কক্ষ ভাংচুর করেছে।
পাবনায় একদল যুবক শিবির নিয়ন্ত্রিত দুইটি ছাত্রাবাস জ্বালিয়ে দিয়েছে।
গাইবান্ধার ছাত্রলীগ ও ছাত্র শিবিরের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া হয়েছে।
লক্ষ্মীপুরে শিবির কর্মীদের হামলায় ছাত্র ও যুবলীগের তিনজন আহত হয়েছেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম প্রতিনিধির পাঠানো সংবাদ-
পটুয়াখালী: পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগ কর্মীরা ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল শেষে শিবির কর্মীদের চারটি কক্ষ ভাংচুর করেছে।
নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন ছাত্র বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, রাত ৯টার দিকে ছাত্রলীগ কর্মীরা লাঠিসোটা, রড, রামদা ও হকিস্টিক নিয়ে মিছিল করে। এরপর তারা এম কেরামত আলী হলের ৩য় তলায় একটি কক্ষ, এনেক্স হলের একটি ও শেরে বাংলা হলের দু'টি কক্ষ ভাংচুর করে।
এ সময় তারা দরজা জানালার কাচ ভাংচুর ও কক্ষের মালামাল তছনছ করে।
এদিকে ছাত্রলীগের মিছিলের খবর পেয়ে শিবির কর্মীরা আগেই ক্যাম্পাস থেকে সরে যায় বলে ক্যাম্পাসের ছাত্ররা জানান।
উপাচার্য ড. মো. শাখাওয়াত হোসেন বলেন, ক্যাম্পাসের পরিস্থিতি এখন শান্ত রয়েছে। অতিরিক্ত র্যাব ও পুলিশ মোতায়েন করা হয়েছে।
পাবনা: রাবি'র ঘটনার জেরে একদল যুবক পাবনা শহরের শালগাড়িয়া এলাকায় শিবির নিয়ন্ত্রিত দুইটি ছাত্রাবাস জ্বালিয়ে দিয়েছে।
পাবনা সদর থানার ওসি মতিয়ার রহমান বলেন, রাত সাড়ে ৯টার দিকে ১০/১২ জন যুবক ভাঙা কালীবাড়ি এলাকায় একটি বাড়ি এবং শাপলা প
bdnews24