ঢাকা, ফেব্র"য়ারি ০৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সরকার পেশাদার কূটনীতিক গোলাম মোহাম্মাদকে ইন্দোনেশিয়ায় বাংলাদেশের নতুন রাষ্ট্রদূত হিসেবে নিয়োগ দিয়েছে।
মঙ্গলবার পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে একথা জানানো হয়েছে।
মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানান, ২০০৮ সালের জুন মাস থেকে ইন্দোনেশিয়ায় বাংলাদেশের রাষ্ট্রদূত হিসেবে কেউ দায়িত্ব পালন করছেন না। গোলাম মোহাম্মদকে নিয়োগ দেওয়ার মাধ্যমে ওই শূন্যস্থান পূরণ হতে যাচ্ছে।
গোলাম মোহাম্মদ বর্তমানে জর্ডানে বাংলাদেশের রাষ্ট্রদূতের দায়িত্ব পালন করছেন।
২০০৬ সালের মাঝামাঝি সময় জাকার্তায় বাংলাদেশের রাষ্ট্রদূত হিসেবে নিয়োগ পান বিএনপির এক নেতার স্ত্রী ও সরকারি কর্মকর্তা সালমা খান। তিনি প্রায় দুই বছর ওই দায়িত্ব পালন করেন।
সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকার প্রধান উপদেষ্টা ফখরুদ্দিন আহমেদের প্রেস সচিব সৈয়দ ফাহিম মুনয়েমকে জাকার্তায় বাংলাদেশের রাষ্ট্রদূত হিসেবে নিয়োগ দেয়। তবে তিনি সে পদে যোগদান করতে পারেননি।
ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে অর্থনীতিতে
bdnews24