২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গাড়ি নিয়ে মংলায় আরেকটি জাহাজ

গাড়ি নিয়ে আরো একটি জাহাজ মংলা বন্দরে ভিড়েছে। এ নিয়ে গত সাত মাসে দেশের দ্বিতীয় সমুদ্র বন্দরটিতে গাড়ি নিয়ে চারটি জাহাজ ভিড়লো।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Feb 2010, 12:23 PM

Updated : 24 Aug 2022, 06:42 PM

বাগেরহাট, ফেব্র"য়ারি ০৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - গাড়ি নিয়ে আরো একটি জাহাজ মংলা বন্দরে ভিড়েছে। এ নিয়ে গত সাত মাসে দেশের দ্বিতীয় সমুদ্র বন্দরটিতে গাড়ি নিয়ে চারটি জাহাজ ভিড়লো। মঙ্গলবার দুপুরে জাপান থেকে ৪৩২টি রিকন্ডিশনড গাড়ি নিয়ে পানামার পতাকাবাহী এম ভি ডাকি সিম্ফনি নামের জাহাজটি বন্দরের ৮ নম্বর জেটিতে নোঙর করে। এর পরপরই গাড়ি খালাসের কাজ শুরু হয়েছে বলে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানিয়েছেন মংলা বন্দরের হারবার মাস্টার কমান্ডার এনামূল হক। তিনি জানান, সাতটি প্রতিষ্ঠানের আমদানি করা গাড়ি নিয়ে জাহাজটি বন্দরে ভিড়েছে। এর মধ্যে মেসার্স হকস বে অটোমোবাইলস লিমিটেডের ৩৩৫টি, মেসার্স অটো উইন বিডি'র ২০টি, মেসার্স জেড আর এন্টারপ্রাইজের ১৯টি, মেসার্স আবিদ অটো ট্রেডিং এর ১২ টি, মেসার্স লিনো মটরস এর ৭টি, মেসার্স কে ইন্টারন্যাশনালের ৯টি ও মেসার্স ইউ এন কাইসা অটো মোবাইলস এর ৩০টি বিভিন্ন মডেলের গাড়ি রয়েছে। হারবার মাস্টার জানান, সা