২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

হিযবুত সন্দেহে শাবিপ্রবি ছাত্র গ্রেপ্তার

নিষিদ্ধ ঘোষিত হিযবুত তাহরীর'র সদস্য সন্দেহে সিলেট শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) এক ছাত্রকে পুলিশ গ্রেপ্তার করেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Feb 2010, 02:29 PM

Updated : 24 Aug 2022, 06:39 PM

সিলেট, ফেব্রুয়ারি ০৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নিষিদ্ধ ঘোষিত হিযবুত তাহরীর'র সদস্য সন্দেহে সিলেট শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) এক ছাত্রকে পুলিশ গ্রেপ্তার করেছে। রোববার বিকালে নগরীর কোর্ট এলাকা থেকে বিশ্ববিদ্যালয়ের চতুর্থ বর্ষের ছাত্র মোশফিকুর রহমানকে (২৫) গ্রেপ্তার করা হয় বলে জানিয়েছেন সিলেট কোতয়ালি থানার উপ-পরিদর্শক (এসআই) সঞ্জিত দাস। মোশফিকের বাড়ি জামালপুরের সরিষাবাড়ী উপজেলার শিবনাথ বাজার গ্রামে। এসআই সঞ্জিত দাস সাংবাদিকদের জানান, বিকাল সাড়ে ৪টার দিকে তাকে আটক করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি হিযবুত তাহরীরের সঙ্গে জড়িত বলে পুলিশকে জানিয়েছেন। তিনি এখন থানা হেফাজতে রয়েছেন। তার বিরুদ্ধে মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে পুলিশ কর্মকর্তা জানান। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/এমএসবি/২০১১ ঘ.