২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সাত বস্তা নিষিদ্ধ জাল আটক

চাঁদপুরে যাত্রীবাহী একটি লঞ্চ থেকে সাত বস্তা ব্যবহার নিষিদ্ধ জাল (কারেন্ট জাল নামে পরিচিত) আটক করেছে উপকূল রক্ষী বাহিনী (কোস্টগার্ড)।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Feb 2010, 10:47 AM

Updated : 24 Aug 2022, 06:39 PM

চাঁদপুর, ফেব্রুয়ারি ০৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - চাঁদপুরে যাত্রীবাহী একটি লঞ্চ থেকে সাত বস্তা ব্যবহার নিষিদ্ধ জাল (কারেন্ট জাল নামে পরিচিত) আটক করেছে উপকূল রক্ষী বাহিনী (কোস্টগার্ড)। রোববার দুপুর ১টায় ঢাকা থেকে বরিশালের মুলাদীগামী এমভি লামিয়া নামের লঞ্চ তল্লাশি করে এসব জাল আটক করা হয়। কোস্টগার্ড চাঁদপুর স্টেশনের কমান্ডার লেফটেন্যান্ট খাজা মাসুম সাংবাদিকদের জানান, গোপন সংবাদের ভিত্তিতে মেঘনা নদীতে কোস্টগার্ড সদস্যরা অভিযান চালিয়ে লঞ্চটি আটক করে। পরে এটি তল্লাশি করে জালগুলো উদ্ধার করা হয়। তবে এ ঘটনায় কেউ আটক হয়নি। জালগুলো বর্তমানে কোস্টগার্ডের হেফাজতে রয়েছে বলে তিনি জানান। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/১৬৩৭ ঘ.