২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নার্স ধর্মঘট ব্রাহ্মণবাড়িয়ায়

ছাত্রলীগের সাবেক এক নেতার বিরুদ্ধে হামলার অভিযোগ এনে তার বিচার দাবিতে রোববার সকাল থেকে ধর্মঘট পালন করছে ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালের নার্সরা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Feb 2010, 07:49 AM

Updated : 24 Aug 2022, 06:40 PM

ব্রাহ্মণবাড়িয়া, ফেব্রুয়ারি ০৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ছাত্রলীগের সাবেক এক নেতার বিরুদ্ধে হামলার অভিযোগ এনে তার বিচার দাবিতে রোববার সকাল থেকে ধর্মঘট পালন করছে ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালের নার্সরা। এ কারণে হাসপাতালে চিকিৎসা সেবা ব্যাহত হচ্ছে, দুর্ভোগ বেড়েছে রোগীদের। নার্সের অভিযোগ, ছাত্রলীগের সাবেক নেতা ও ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজের সাবেক ভিপি আশিকুল আলম বাবলু শনিবার সন্ধ্যায় তাদের এক সহকর্মীকে মারধর করেছেন। ১২ ঘণ্টার মধ্যে এর বিচার দাবি করে অনির্দিষ্টকালের ধর্মঘটের কর্মসূচি দেন তারা। বাবুল বর্তমানে একটি ওষুধ কোম্পানির বিক্রয় প্রতিনিধি হিসেবে কাজ করছেন। হামলার শিকার পিয়ারা বেগম সাংবাদিকদের বলেন, বাবলু শনিবার সন্ধ্যায় এক রোগীকে তার প্রতিষ্ঠানের ইনজেকশান দেওয়ার জন্য প্ররোচিত করেন। "আমি তাতে অস্বীকৃতি জানালে সে ক্ষিপ্ত হয়ে আমার ওপর হামলা করে।" নার্স ধর্মঘটের কথা স্বীকার করে ব্রাহ্মণবাড়িয়ার সিভিল সার্জন ডা. নুরুল আমীন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, বিষয়টি পুলিশ প্রশাসনকে জানানো হয়েছে এবং হামলাকারীকে গ্রেপ্তারের অনুরোধ করা হয়েছে। রোগীদের দুর্ভোগ লাঘবে ধর্মঘটের কর্মসূচি প্রত্যাহারের জন্য নার্সদের প্রতি আহ্বান জানান তিনি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/আরএ/এমআই/১৩৪০ ঘ.