২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আশুগঞ্জে ট্রাক-মাইক্রো সংঘর্ষে নিহত ২

ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ উপজেলায় রোববার সকালে ট্রাক ও মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত ও চারজন আহত হয়েছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Feb 2010, 07:30 AM

Updated : 24 Aug 2022, 06:40 PM

ব্রাহ্মণবাড়িয়া, ফেব্রুয়ারি ০৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ উপজেলায় রোববার সকালে ট্রাক ও মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত ও চারজন আহত হয়েছেন। সকাল ১০টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের খড়িয়ালা এলাকায় এ দুর্ঘটনা ঘটে বলে মহাসড়ক পুলিশের বিশ্বরোড খাটিহাতা ফাঁড়ির সার্জেন্ট সারোয়ার আলম জানান। নিহতরা হলেন- হবিগঞ্জের বাহুবল উপজেলার জাবেদ মিয়া (৩২) ও একই উপজেলার মিরপুর গ্রামের টিটু মিয়া (২৯)। আহতদের পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি। হতাহতদের সবাই মাইক্রোবাসের যাত্রী ছিলেন বলে পুলিশ জানায়। পুলিশ সার্জেন্ট সারোয়ার বিডিনিউজ টোযেন্টিফোর ডটকমকে বলেন, "হবিগঞ্জ থেকে ঢাকাগামী মাইক্রোবাসটির সঙ্গে বিপরীত দিক থেকে আসা ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই মাইক্রোবাস চালক টিটু ও জাবেদ মারা যান।" ময়নাতদন্তের জন্য লাশ ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এফএফ/এমআই/১৩১৫ ঘ.