২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

'সুবিধা নয়, সংসদ কার্যকরের জন্য আসুন'

সংসদ অধিবেশনে যোগ দেওয়ার বিএনপির সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে নৌ পরিবহন মন্ত্রী শাহাজান খান বলেছেন, বেতন-ভাতা ও সুযোগ-সুবিধা পেতে সদস্য পদ টিকিয়ে রাখার জন্য না এসে সংসদকে কার্যকর করার জন্য আসুন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Feb 2010, 12:26 PM

Updated : 24 Aug 2022, 06:38 PM

মাদারীপুর, ফেব্রুয়ারি ০৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সংসদ অধিবেশনে যোগ দেওয়ার বিএনপির সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে নৌ পরিবহন মন্ত্রী শাহাজান খান বলেছেন, বেতন-ভাতা ও সুযোগ-সুবিধা পেতে সদস্য পদ টিকিয়ে রাখার জন্য না এসে সংসদকে কার্যকর করার জন্য আসুন। তিনি বলেন, "জনগণের ভোটে নির্বাচিত হয়েছেন জনগণের কল্যাণে কাজ করার জন্য। সংসদে এসে আপনাদের মতামত তুলে ধরুন এবং সংসদ কার্যকর করুন।" শনিবার সকালে মাদারীপুরে সরকারি নাজিমউদ্দিন কলেজের একাডেমিক ভবন উদ্বোধন শেষে সাংবাদিকদের মন্ত্রী এ কথা বলেন। তিনি বলেন, "বিগত আওয়ামী লীগ সরকারের সময় '৯৬ সালে বিএনপির সংসদ সদস্যরা নিজেদের বেতন-ভাতা ও সুযোগ-সুবিধাসহ সদস্যপদ টিকিয়ে রাখার জন্য ৯০ দিনের মধ্যে মাত্র একদিন সংসদে এসেছিলেন।" শাজাহান খান বলেন, "বিএনপির মধ্যে দুটি ধারা আছে