নারায়ণগঞ্জ, ফেব্র"য়ারি ০৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - নারায়ণগঞ্জের সোনাগাঁও উপজেলায় ঢাকা-সিলেট মহাসড়কের কাঁচপুর এলাকায় শুক্রবার দুপুরে যাত্রীবাহী একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেলে অজ্ঞাতনামা মহিলা পথচারী চাপা পড়ে মারা যান।
শিশুসহ আহত হয়েছে আরো পাঁচজন। আহতদের বিভিন্ন ক্লিনিকে ভর্তি করা হয়েছে।
উল্টে যাওয়া বাসের চাপায় অটোরিকশা ও রিকশাসহ ৭/৮টি গাড়ি ভেঙে যায়।
এ সময় ঢাকা-সিলেট মহাসড়কে প্রায় আধা ঘণ্টা যান চলাচল বন্ধ থাকে। পরে পুলিশ গিয়ে ক্ষতিগ্রস্ত যান সরিয়ে নিলে যান চলাচল স্বাভাবিক হয় বলে জানিয়েছেন সোনারগাঁও থানার ওসি মো. ইউনুস আলী।
ওসি জানান, শুক্রবার দুপুর আড়াইটায় কুমিল্লার হোসেনপুর থেকে ঢাকাগামী অর্নিবাণ পরিবহনের একটি বাস (ঢাকা মেট্রো-জ-১৪-১২০১) ঢাকা-সিলেট মহাসড়কের কাঁচপুর এলাকায় পৌঁছার পর নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে আইল্যান্ডের উপরে উঠে যায়।
এ সময় বাসার চাপায় অজ্ঞাতনামা মহিলা পথচারী নিহত হন। আহত হন বাস যাত্রী কবির (৩৭), তার মেয়ে সুমি (৩), অটোরিকশাচালক ইয়াসিনসহ পাঁচজন।
দুর্ঘটনার পর বাসচালক পালিয়ে গেছে বলে তিনি জানান।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/১৮০০ ঘ.
bdnews24