২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গ্রেনেড হত্যা মামলার তদন্ত মেয়াদ ১০ মে পর্যন্ত বর্ধিত

গ্রেনেড হামলার হত্যা মামলায় বর্ধিত তদন্তের মেয়াদ আগামী ১০ মে পর্যন্ত বাড়ানো হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Feb 2010, 04:33 PM

Updated : 24 Aug 2022, 06:33 PM

ঢাকা, ফেব্র"য়ারি ০৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- গ্রেনেড হামলার হত্যা মামলায় বর্ধিত তদন্তের মেয়াদ আগামী ১০ মে পর্যন্ত বাড়ানো হয়েছে। মামলার তদন্ত কর্মকর্তা সিআইডির অতিরিক্ত বিশেষ পুলিশ সুপার আব্দুল কাহার আকন্দের ৪ মাস সময় বাড়ানোর আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকা মহানগর দ্বিতীয় অতিরিক্ত দায়রা জজ ফজিলা বেগম মঙ্গলবার এ আদেশ দেন। বর্ধিত তদন্তে আটককৃত নতুন আসামি ও সাক্ষীদের দেওয়া তথ্য যাচাই এবং অন্যান্য আসামিদের চিহ্নিত করার জন্য এই সময় চান তদন্ত কর্মকর্তা। রাষ্ট্রপক্ষে এ মামলার বিশেষ পিপি সৈয়দ রেজাউর রহমান শুনানি করেন। এদিকে, মামলার এক আসামি উজ্বল ওরফে রতনের আবেদনের পরিপ্রেক্ষিতে আদালত তার চিকিৎসার ব্যবস্থা নিতে কারা কর্তৃপক্ষকে নির্দেশ দিয়েছেন। উজ্জ্বল আদালতকে জানায়, জিজ্ঞাসাবাদের সময় পুলিশ তার উপর অমানবিক নির্যাতন চালিয়েছে। এদিন শুনানিকালে মামলাটির অন্যতম আসামি সাবেক উপমন্ত্রী আবদুস সালাম পিন্টু, হুজি নেতা মুফতি হান্নানসহ আটক ১৪ আসামিকে হাজির করা হয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/পিবি/এএল/জিএনএ/২২১৯ ঘ.