ঢাকা, ফেব্র"য়ারি ০৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- দেশে কর্মরত কয়েকটি দেশি অ-সরকারি সংস্থাগুলোর (এনজিও) সঙ্গে 'জঙ্গি' সংশ্লিষ্টতা রয়েছে মন্তব্য করে কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী দাতা অর্থায়নের একটি প্রকল্পের কাজ তাদের দিতে আবারো অস্বীকার করেছেন।
সোয়া ছয়শ কোটি টাকার 'জাতীয় কৃষি প্রযুক্তি প্রকল্পের (এনএটিপি)' কার্যক্রম পরিচালনার কাজ এনজিওদের দিতে বিশ্বব্যাংকের আগ্রহ নাকচ করে দিয়ে মন্ত্রী বুধবার বলেন, "এনজিওরা তৃণমূল পর্যায়ে কৃষকদের ঠিকভাবে চিহ্নিত করতে পারবে না। অন্যদিকে এনজিওগুলোর মধ্যেই জঙ্গি রয়েছে। সেক্ষেত্রে কৃষি প্রযুক্তি সহায়তার অর্থ কৃষক ছদ্মবেশী জঙ্গিদের কাছে পৌঁছে যাবে। তখন এর দায়দায়িত্ব কে বহন করবে?"
সচিবালয়ে বিশ্ব ব্যাংকের বাংলাদেশ প্রতিনিধি এলেন গোল্ডস্টেইনকে মন্ত্রীর সঙ্গে দেখা করতে এলে তিনি সরকারের অবস্থানের কথা জানিয়ে দেন। এ সময় দু'জন 'এনএটিপি' প্রকল্প বাস্তবায়ন নিয়ে আলোচনা করেন।
বিশ্ব ব্যাংক কর্মকর্তা বিশ্ব ব্যাংক এনজিওগুলোর মাধ্যমে এনএটিপি প্রকল্প বাস্তবায়নের প্রস্তাব করেন।
জবাবে কৃষি মন্ত্রী এনজিও সম্পর্কে তার মত ব্যক্ত করে বলেন, "এ বিষয়ে আমরা সংশ্লিষ্টদের জানিয়েছি। তারাও আমাদের বক্তব্য অনুধাবন করতে পেরেছে। তাই এনটিপি'র শর্ত সংশোধনে কোনো প্রতিবাদ করেনি। এর আগে তত্ত্বাবধায়ক সরকার কৃষকদের সহায়তা করতে কোর ইন্টারেস্ট গ্র"প নির্বাচনে এনজিওদের অনুমতি দিয়েছিল।"
মতিয়া চৌধুরী সাংবাদিকদের বলেন, তত্ত্বাবধায়ক সরকারের আমলে কৃষকদের এনএটিপি প্রকল্পের প্রযুক্তি সহায়তা এনজিওদের মাধ্যমে দেওয়ার সিদ্ধান্ত নেয়। বর্তমান গণতান্ত্রিক সরকার আসার পর এই সিদ্ধান্ত পরিবর্তন করা হয়। মন্ত্রণালয় তৃণমূল পর্যায়ে কৃষকদের কৃষি স
bdnews24