ঢাকা, ফেব্র"য়ারি ৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- 'হাইটেক পার্ক অথরিটি' গঠনের প্রক্রিয়া চূড়ান্ত পর্যায়ে রয়েছে বলে জানিয়েছেন বিজ্ঞান এবং তথ্য ও যোগাযোগ প্রযুক্তি স্থপতি ইয়াফেস ওসমান। বুধবার সংসদে লিখিত প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী এ কথা জানান।
গাজীপুরের কালিয়াকৈরে ২৩২ একর জমিতে ইতিমধ্যেই একটি হাইটেক পার্ক স্থাপনের কার্যক্রম চলছে।
প্রতিমন্ত্রী বলেন,'' বর্তমানে হাইটেক পার্ক অথরিটি গঠন প্রক্রিয়া চূড়ান্ত পর্যায়ে রয়েছে। ''
সিরাজগঞ্জ-৬ আসনের সাংসদ চয়ন ইসলামের লিখিত প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী আরও জানান, হাইটেক পার্ক নির্মাণের সহায়ক অবকাঠামো তৈরির জন্য প্রায় ২৭ কোটি টাকার একটি প্রকল্প বাস্তবায়িত হচ্ছে। পর্যায়ক্রমে রাজশাহীসহ সব বিভাগে আইটি ভিলেজ/ হাইটেক পার্ক স্থাপনের পরিকল্পনা সরকারের রয়েছে।
এ ব্যাপারে সম্ভাব্যতা যাচাইয়ের ভিত্তিতে পরিকল্পনা গ্রহণ করা হবে বলে প্রতিমন্ত্রী সংসদকে জানান।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/এসকে/১৯০৩ঘ.
bdnews24