২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সাভারে প্রশিকার খামার দখল চেষ্টা ব্যর্থ

সাভারে প্রশিকার একটি খামার দখল প্রচেষ্টা কর্মকর্তা-কর্মচারীরা ব্যর্থ করে দিয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Feb 2010, 12:56 PM

Updated : 24 Aug 2022, 06:34 PM

সাভার, ফেব্র"য়ারি ০৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সাভারে প্রশিকার একটি খামার দখল প্রচেষ্টা কর্মকর্তা-কর্মচারীরা ব্যর্থ করে দিয়েছে। এ সময় দুই গ্র"পের সংঘর্ষে অন্তত ২০ জন আহত হয়েছে। খামারটিতে ব্যাপক লুটপাট ও ভাংচুর চালায় বহিরাগতরা। আশুলিয়ার পলাশবাড়ি এলাকায় বুধবার সকালে এ ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে আহতদের পরিচয় জানা যায়নি। তাদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। এ ঘটনায় নাজমুল ইসলাম নামে প্রশিকার এক সাবেক কর্মীকে পুলিশ গ্রেপ্তার করেছে। দুপুরে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়। নাজমূল প্রশিকার সাবেক চেয়ারম্যান কাজী ফারুক আহমেদের পক্ষে খামারটি দখল করতে গিয়েছিলেন বলে জানান আশুলিয়া থানার ওসি সিরাজুল ইসলাম। তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, কাজী ফারুকের পক্ষে অর্ধশতাধিক ভাড়াটিয়া লোক পলাশবাড়ি এলাকায় অবস্থিত 'প্রশিকার সমন্বিত খামার' কার্যালয়ে হামলা চালায়। তারা আবাসিক ভবনে ঢুকে কর্মীদের মারধর করে মোবাইল ফোন, টাকা ও স্বর্ণালংকার লুট করে। পরে প্রশিকা কার্যালয়ের তালা ভেঙ্গে ভেতরে ঢুকে সিন্দুক থেকে দুই লাখ ৯৫ হাজার টাকাসহ বিভিন্ন মামলাল লুট করে। তিনি বলেন, এ সময় খামারের লোকজন প্রতিরোধ করলে দু'পক্ষের মধ্যে সংঘর্ষ হয়। পরে পুলিশ এলে হামলাকারীরা পালিয়ে যায়। তবে হামলার নেতৃত্বদানকারী নাজমূল ইসলামকে আটক করেছে পুলিশ। প্রশিকার নিরাপত্তা ব্যবস্থাপক আকতারুজ্জামান বাদী হয়ে আশুলিয়া থানায় নাজমূল ইসলামসহ পাঁচ জনকে আসামি করে একটি মামলা দায়ের করেছেন। খামারে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। আটক নাজমূল ইসলাম সাংবাদিকদের বলেন, দুর্নীতির অভিযোগে ২০০৩ সালে প্রশিকা থেকে তাকে বরখাস্ত করা হয়। কাজী ফারুক আহমেদের পক্ষে তিনি ওই স্থাপনা দখল করতে গিয়েছিলেন। এ ব্যাপারে প্রশিকার পরিচালক (অর্থ) আলতাফ হোসেন তালুকদার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, সন্ত্রাসীরা সমন্বিত কৃষি ও পোলট্রি খামারে হামলা চালিয়ে ব্যাপক ভাংচুর ও লুটপাট চালায়। তবে প্রশিকা কর্মীদের প্রতিরোধ তাদের দখল প্রচেষ্টা ব্যর্থ হয়। সমন্বিত এই খামারে পোলট্রি শেড, হ্যাচারি, ফিড মিল, পানি বিশুদ্ধকরণ কারখানা ছাড়াও কর্মকর্তাদের আবাসিক ভবন রয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/১৮৪৭ ঘ.