ঢাকা, ফেব্র"য়ারি ০৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব গোলাম হোসেনকে বাণিজ্য মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব নিয়োগ করা হয়েছে।
প্রতিরক্ষা মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব নিয়োগ দেওয়া হয়েছে দুর্নীতি দমন কমিশনের (দুদক) সচিব হিসেবে কর্মরত অতিরিক্ত সচিব খন্দকার আসাদুজ্জামানকে।
বুধবার সংস্থাপন মন্ত্রণালয় পৃথক আদেশে এ দুই নিয়োগের পাশাপাশি পরিকল্পনা কমিশনের ভারপ্রাপ্ত সদস্য হিসেবে পানি সম্পদ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব রীতি ইব্রাহিমকে নিয়োগ দেওয়া হয়।
প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সচিব কামরুল হাসান অবসর প্রস্তুতিমূলক ছুটিতে (এলপিআর) যাওয়ায় ওই পদে নতুন সচিব নিয়োগ করা হল।
বাণিজ্য মন্ত্রণালয়ের সচিব ফিরোজ আহমেদ গত ৩০ নভেম্বর এলপিআরে যান। এরপর থেকেই ওই পদটি শূন্য ছিল।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমকে/এএল/জিএনএ/১৭৫৭ ঘ.
bdnews24