২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চাঁপাইনবাবগঞ্জে পিস্তল ও হেরোইন উদ্ধার

চাঁপাইনবাবগঞ্জে মঙ্গলবার রাতে বিডিআর অভিযান চালিয়ে একটি বিদেশি পিস্তল ও ম্যাগাজিন এবং তিনশ গ্রাম হেরোইন উদ্ধার করেছে ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Feb 2010, 09:33 AM

Updated : 24 Aug 2022, 06:34 PM

চাঁপাইনবাবগঞ্জ, ফেব্র"য়ারি ০৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চাঁপাইনবাবগঞ্জে মঙ্গলবার রাতে বিডিআর অভিযান চালিয়ে একটি বিদেশি পিস্তল ও ম্যাগাজিন এবং তিনশ গ্রাম হেরোইন উদ্ধার করেছে । আলাদা অভিযানে এ সব উদ্ধার হলেও কাউকে গ্রেপ্তার করা হয়নি। ৩৯ ব্যাটালিয়নের অপারেশন অফিসার মেজর নজরুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, শিবগঞ্জ উপজেলার মনাকষা গোপালপুর স্কুলের পাশ থেকে বিদেশি একটি পিস্তুল ও দুটি ম্যাগাজিন পরিত্যক্ত অবস্থায় উদ্ধার করা হয়। একই উপজেলার রানীনগর গ্রাম থেকে ১০০ গ্রাম হেরোইন এবং রাজশাহীর গোদাগাড়ি উপজেলার পদ্মা নদীর চর থেকে ৩০০ গ্রাম হেরোইন উদ্ধার করা হয় বলে বিডিআর কর্মকর্তারা জানান। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/আরএ/এমআই/১৫০০ ঘ.