২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শাবি ছাত্রলীগের আন্দোলনের হুমকি

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) আট ছাত্রলীগ নেতা-কর্মীকে দেওয়া কারণ দর্শানোর নোটিশ প্রত্যাহারের জন্য ২৪ ঘণ্টা সময়সীমা বেঁধে দিয়েছে সংসগঠনটি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Feb 2010, 06:26 PM

Updated : 24 Aug 2022, 06:32 PM

শাহজালাল বিশ্ববিদ্যালয়, ফেব্র"য়ারি ০২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) আট ছাত্রলীগ নেতা-কর্মীকে দেওয়া কারণ দর্শানোর নোটিশ প্রত্যাহারের জন্য ২৪ ঘণ্টা সময়সীমা বেঁধে দিয়েছে সংসগঠনটি। মঙ্গলবার দুপুরে ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করে ছাত্রলীগ তাদের দাবি না মানলে কর্তৃপক্ষের বিরুদ্ধে আন্দোলনের হুমকি দেয়। বিশ্ব^বদ্যিালয়ের প্রক্টরয়িাল বিধি অমান্য করে ক্যাম্পাসে মিছিল ও সমাবেশ করায় সোমবার ছাত্রলীগের আট নেতা-কর্মীকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়। নেসক্যাফে চত্বর থেকে মিছিল শুরু করে ক্যাম্পাস প্রদক্ষিণ শেষে লাইব্রেরি ভবনের সামনে ছাত্রলীগ নেতা-কর্মীরা সমাবেশে মিলিত হন। বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক মোস্তাফিজুর রহমান রাজু বলেন, শিবির ক্যাডাররা বহিরাগতদের নিয়ে প্রক্টোরিয়াল বডির অনুমতি ছাড়া ক্যাম্পাসে মিছিল সমাবেশ করলেও তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হয় না। অথচ ছাত্রলীগ নবীন শিক্ষার্থীদের স্বাগত জানিয়ে মিছিল করলে তাদের শাস্তি পেতে হয়। ছাত্রনেতা ফরহাদ চৌধুরী বলেন, আগামী ২৪ ঘণ্টার মধ্যে আট ছাত্রকে দেওয়া কারণ দর্শানোর নোটিশ প্রত্যাহার না করলে বৃহস্পতিবার থেকে কঠোর আন্দোলন গড়ে তোলা হবে। এ ব্যাপারে বিশ্ববিদ্যালয় উপাচার্য অধ্যাপক ড. মো. সালেহ উদ্দিন বলেন, ছাত্রলীগ বেশি বাড়াবাড়ি করলে নিজেরাই সমস্যায় পড়বে। তাদের সুস্থ ধারায় ফিরিয়ে আনতে বিশ্ববিদ্যালয় প্রশাসন সচেষ্ট রয়েছে। গত ৩১ জানুয়ারি ছাত্রলীগ ক্যাম্পাসে মিছিল ও সমাবেশ করার অনুমতি চায় প্রক্টরিয়াল বডির কাছে। কিন্তু তারা অনুমতি পায়নি। এরপর গত সেমাবার অনুমতি ছাড়াই মিছিল ও সমাবেশ করায় বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের কর্মী মোস্তাফিজুর রহমান রাজু, শামসুজ্জামান চৌধুরী সুমন, আসাদুজ্জামান আসাদ, নাঈম হাসান, আতিকুর রহমান আতিক, আব্দুর রশিদ খান রাশেদ ও অরবিন্দ দত্ত রোহিতকে কারণ দর্শানোর নোটিশ দেয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/০০১২ ঘ.