২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সোহরাওয়ার্দী উদ্যানে মাসব্যাপী পর্যটন মেলা শুরু

রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে মঙ্গলবার থেকে শুরু হয়েছে মাসব্যাপী পর্যটন মেলা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Feb 2010, 03:02 PM

Updated : 24 Aug 2022, 06:32 PM

ঢাকা, ফেব্র"য়ারি ০২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে মঙ্গলবার থেকে শুরু হয়েছে মাসব্যাপী পর্যটন মেলা। বিকালে পর্যটন মন্ত্রী জিএম কাদের মেলার উদ্বোধন করেন। উদ্বোধনী বক্তব্যে জিএম কাদের বলেন, "পর্যটন একটি শ্রমঘন শিল্প হওয়ায় এটি বাংলাদেশের উপযোগী। অল্প পুঁজিতে ব্যাপক জনগোষ্ঠীর কর্মসংস্থানের সুযোগ এ খাতের মাধ্যমে নিশ্চিত করা সম্ভব। এজন্য এটি দেশের অর্থনীতিকে গতিশীল করতে ভূমিকা রাখতে পারবে।" পর্যটন শিল্পের সম্ভাবনা কাজে লাগানোর মাধ্যমে দেশের দারিদ্র্য বিমোচন সম্ভব বলেও জানান তিনি। উদ্বোধনী অনুষ্ঠান শেষে শুরু হয় সাংস্কৃতিক অনুষ্ঠান। এতে বাংলাদেশের বিভিন্ন অঞ্চলের সাংস্কৃতিক ঐহিহ্যকে ফুটিয়ে তোলা হয়। প্রতিদিন বিকাল ৩টা থেকে রাত ৮টা পর্যন্ত এ মেলা দর্শকদের জন্য উন্মুক্ত থাকবে। মেলা প্রাঙ্গণে প্রতি শুক্র ও শনিবার সন্ধ্যায় সাংস্কৃতিক অনুষ্ঠান হবে। আগামী ২৮ পর্যন্ত এ মেলা চলবে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এএল/জিএনএ/২০৫৫ ঘ.