ঢাকা, ফেব্র"য়ারি ২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- দেশে বর্তমানে সরকারের বিভিন্ন বিভাগের তৃতীয় ও চতুর্থ শ্রেণীর এক লাখ ৪৫ হাজার পদ শূন্য রয়েছে বলে জানিয়েছেন মন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম।
এসব শূন্য পদে চাহিদা অনুযায়ী সরকারি নীতমালা মেনে সংস্থাপন মন্ত্রণালয় ইতোমধ্যে ছাড়পত্র দিতে শুরু করেছে বলে জানিয়েছেন সংসদ কার্যে সংস্থাপন মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম।
মঙ্গলবার জাতীয় সংসদে তিনি এতথ্য জানান।
নেত্রকোণা-৫ আসনের সাংসদ ওয়ারেসাত হোসেন বেলালের প্রশ্নের জবাবে স্থানীয় সরকার মন্ত্রী বলেন, বর্তমানে সরকারি বিভিন্ন বিভাগে তৃতীয় শ্রেণীতে মোট শূন্য পদের সংখ্যা ৯৮,০৬৯টি এবং চতুর্থ শ্রেণীতে শূন্য পদ ৪৬,৯৩১টি।
তিনি আরো বলেন, "শূন্যপদ পূরণের জন্য বিভিন্ন মন্ত্রণালয়, অধিদপ্তর, পরিদপ্তর, স্বায়ত্বশাসিত সংস্থা ও করপোরশেন সময় সময় ছাড়পত্র চেয়ে থাকে। চাহিদা অনুযায়ী সরকারি নীতমালা মেনে সংস্থাপন মন্ত্রণালয় থেকে ছাড়পত্র দেওয়া হয়। শূন্য পদে নিয়োগের বিষয়টি একটি চলমান প্রক্রিয়া, যা অব্যাহত থাকবে।"
গত ৪ জানুয়ারি সংসদের শীতকালীন অধিবেশন শুরু হয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচসি/এএল/জিএনএ/২১৫২ ঘ.
bdnews24