ঢাকা, ফেব্র"য়ারি ২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের এমপিওভুক্তির নীতিমালা চূড়ান্ত হয়েছে।
এর ফলে দীর্ঘ ছয় বছর ধরে আবেদন করতে না পারা বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানগুলো নতুন করে এমপিওভুক্তির জন্য আবেদন করতে পারবে।
বর্তমানে অনুমোদিত অথচ এমপিওভুক্ত নয় এমন শিক্ষা প্রতিষ্ঠানের সংখ্যা ৪,৬৯৩টি।
মঙ্গলবার শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদের সভাপতিত্বে মন্ত্রণালয়ে অনুষ্ঠিত এক সভায় এ সিদ্ধান্ত হয়।
শিক্ষা মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা সুবোধ চন্দ্র ঢালী জানান, ২০০৯ সালের ১১ জুন এ সম্পর্কিত নীতিমালার সুপারিশ প্রণয়নে প্রধানমন্ত্রীর শিক্ষা, সামাজিক উন্নয়ন ও রাজনীতি বিষয়ক উপদেষ্টা ড. আলাউদ্দিন আহমেদকে প্রধান করে একটি ১২ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়।
৩ জানুয়ারি প্রধানমন্ত্রী ও শিক্ষামন্ত্রীর কাছে সুপারিশ জমা দেয়। শিক্ষা মন্ত্রণালয় ওই সুপারিশমালার ভিত্তিতেই নীতিমালা চূড়ান্ত করেছে।
চূড়ান্ত নীতিমালায় শিগগিরই এমপিওভুক্তির জন্য দরখাস্ত আহ্বান করা হবে বলেও জানান তিনি।
ইতোমধ্যে শিক্ষা মন্ত্রণালয়ের ওয়েবসাইটে (িি.িসড়বফঁ.মড়া.নফ) ও দৈনিক পত্রিকায় এ সংক্রান্ত বিজ্ঞপ্তি প্রকাশ করার সিদ্ধান্ত হয়েছে।
বর্তমানে এমপিওভুক্ত ২৬,৩৪০টি শিক্ষা প্রতিষ্ঠানের মধ্যে কলেজ ২৩৮৬টি, মাধ্যমিক বিদ্যালয় ১৫,৫১৫টি, মাদ্রাসা ৭৩৪৪টি এবং কারিগরি প্রতিষ্ঠান ১০৯৫টি।
সভায় শিক্ষা সচিব সৈয়দ আতাউর রহমান, অতিরিক্ত সচিব এস এম গোলাম ফারুক, যুগ্মসচিব এবং আইন মন্ত্রণালয়, অর্থ মন্ত্রণালয়, সংস্থাপন মন্ত্রণালয় এবং স্থানীয় সরকার, পল্ল
bdnews24