২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বরিশালে ৩১ 'রাজাকার'র বিরুদ্ধে মামলা

মুক্তিযুদ্ধের সময় হত্যার অভিযোগে ৩১ 'রাজাকার'র বিরুদ্ধে মামলা হয়েছে বরিশালের আদালতে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Feb 2010, 11:26 AM

Updated : 24 Aug 2022, 06:33 PM

বরিশাল, ফেব্র"য়ারি ০২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- মুক্তিযুদ্ধের সময় হত্যার অভিযোগে ৩১ 'রাজাকার'র বিরুদ্ধে মামলা হয়েছে বরিশালের আদালতে। সিনিয়র বিচার বিভাগীয় হাকিম আদালতে সোমবার মামলাটি দায়ের করেন মেহেন্দীগঞ্জ উপজেলার ভাষানচর এলাকার নিহত মুক্তিযোদ্ধা ইয়াকুব আলী প্যাদার মেয়ে রানী বেগম। বিচারক মৃত্যুঞ্জয় মিস্ত্রি মামলাটি আমলে নেওয়ার বিষয়ে শুনানির দিন ধার্য করেছেন আগামী ১৪ ফেব্র"য়ারি। আসামিদের মধ্যে ২৮ জনের নাম জানা গেছে। এরা হলেন- ভাষানচর এলাকার ইউনুছ কাজী, হালিমা খাতুন, আ. বারেক হাওলাদার, এছাহাক প্যাদা, কাদের হাওলাদার, গনি, হামেদ প্যাদা, আলম হাওলাদার, ইয়াছিন কাজী, জাহাঙ্গীর কাজী, দেলোয়ার হোসেন কাজি, মোবারক ব্যাপারী, জলিল হাওলাদার, আমেজ প্যাদা, ফাতেমা বেগম, গেঞ্জ বিবি, লুতুফা বেগম, নান্না কাজী, জব্বার ফকির, হামেদ কবিরাজ, রুসিয়া বেগম, মালসূরা বেগম, সেলিম কবিরাজ, লোকমান প্যাদা, হানিফ হাওলাদার, আলমগীর মাতুব্বর, হোসনেয়ারা বেগম ও বাদশা বেপারী। মামলায় তাদের 'রাজাকার' বলে উল্লেখ করা হয়। মামলার আবেদনে বলা হয়- ১৯৭১ সালের ৯ জুলাই সকাল সাড়ে ৯টায় ভাষানচর এলাকার মুক্তিযোদ্ধা ইয়াকুব আলী প্যাদাকে একই এলাকার রাজাকার বাকের হাওলাদার, শহীদ প্যাদা, হানিফ হাওলাদারসহ তাদের সহযোগীরা রাইফেলের বেয়নেট দিয়ে খুঁচিয়ে ও ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করে। মামলায় ৫১ জনকে সাক্ষী করা হয়েছে। বাদীর আইনজীবী কাজী মনিরুল আহসান জানান, যুদ্ধাপরাধীর বিরুদ্ধে এ ধরনের মামলা বরিশাল জেলায় এটি প্রথম। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/১৭১০ ঘ.