২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

এতিমখানা মামলা বাতিলের আবেদনের আদেশ বুধবার

জিয়া অরফানেজ ট্রাস্ট মামলার কার্যক্রম স্থগিতে খালেদা জিয়া ও তার ছেলে তারেক রহমানের করা আবেদনের বিষয়ে বুধবার আদেশ হবে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Feb 2010, 09:59 AM

Updated : 24 Aug 2022, 06:33 PM

ঢাকা, ফেব্র"য়ারি ০২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- জিয়া অরফানেজ ট্রাস্ট মামলার কার্যক্রম স্থগিতে খালেদা জিয়া ও তার ছেলে তারেক রহমানের করা আবেদনের বিষয়ে বুধবার আদেশ হবে। শুনানি শেষে মঙ্গলবার বিচারপতি মো. আবদুল ওয়াহ্হাব মিয়া ও বিচারপতি মো. আবদুর রাজ্জাকের বেঞ্চ এ দিন ঠিক করে। এ মামলায় অভিযোগ গঠনের শুনানির জন্য আগামী ৩ মার্চ বিচারিক আদালতে দিন ঠিক রয়েছে। এ মামলায় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া ও তারেকসহ ছয়জন আসামি। তারেক বর্তমানে যুক্তরাজ্য রয়েছেন। জিয়া অরফানেজ ট্রাস্টের ২ কোটি ১০ লাখ ৭১ হাজার ৬৪৩ টাকা আত্মসাতের অভিযোগে ২০০৮ সালের ৩ জুলাই রমনা থানায় এ মামলাটি দায়ের করে দুর্নীতি দমন কমিশন। ওই বছরের ৫ আগস্ট দেওয়া হয় অভিযোগপত্র। মামলার অপর আসামিরা হলেন- জিয়াউর রহমানের আত্মীয় মোমিনুর রহমান, সাবেক আমলা ড. কামালউদ্দিন সিদ্দিকী, সাবেক বিএনপি সাংসদ কাজী সলিমুল হক ও সরফুদ্দিন আহমেদ। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/পিসি/আরএ/এমআই/১৫৫৪ ঘ.