২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পঞ্চম সংশোধনী: আপিল আবেদন খারিজ

সংবিধানের পঞ্চম সংশোধনী অবৈধ ঘোষণা করে দেওয়া হাইকোর্টের রায়ের বিরুদ্ধে আপিলের আবেদন মঙ্গলবার খারিজ করেছে আপিল বিভাগ। (আরো তথ্যসহ)

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Feb 2010, 06:38 AM

Updated : 24 Aug 2022, 06:33 PM

ঢাকা, ফেব্র"য়ারি ০২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সংবিধানের পঞ্চম সংশোধনী অবৈধ ঘোষণা করে দেওয়া হাইকোর্টের রায়ের বিরুদ্ধে আপিলের আবেদন মঙ্গলবার খারিজ করেছে আপিল বিভাগ। আদালতের আদেশের পর সরকার পক্ষ বলছে, এখন সংবিধান সংশোধনের ক্ষেত্রে সংসদে যাওয়ার প্রয়োজন নেই। তবে অপর পক্ষের দাবি, তা করতে হলে সংসদে বিল আনতে হবে। প্রধান বিচারপতি মো. তাফাজ্জাল ইসলামের নেতৃত্বে আপিল বিভাগের ছয় বিচারপতির বেঞ্চের আদেশে বলা হয়েছে- "পিটিশনস আর ডিসমিসড উইথ সাম মডিফিকেশন অ্যান্ড অবজারভেশন"। সকাল ১০টা ১৫ মিনিটে জনাকীর্ণ এজলাসে প্রধান বিচারপতি কয়েক সেকেন্ডে এ আদেশ দেন। আদেশের পর অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম সাংবাদিকদের বলেন, "সামগ্রিকভাবে হাইকোর্টের রায়টিই বহাল রাখা হয়েছে বলে বলা যায়। এর ফলে ভবিষ্যতে সামরিক শাসকদের ক্ষমতা দখল চিরতরে বন্ধ হয়ে গেলো।" এখন সংবিধান সংশোধন করতে হলে কী করতে হবে- জানতে চাওয়া হলে তিনি বলেন, "সংসদে বিল আনার প্রয়োজন নেই। অষ্টম সংশোধনীর ক্ষেত্রে যেভাবে সংবিধান পুনঃমুদ্রণ করা হয়েছিলো, তেমনিভাবে এক্ষেত্রেও সংবিধান পুনঃমুদ্রণ করা হবে।" "এ রায় দেশের শাসনতান্ত্রিক ইতিহাসে এক বিরাট বিজয় হিসেবে গণ্য হলো। এর মাধ্যমে বিশ্বের যে সব সভ্য দেশে সামরিক শাসন নেই, বাংলাদেশ সে সব দেশের কাতারে উঠলো", বলেন অ্যাটর্নি জেনারেল। এর ফলে সংবিধানের মূল চারটি স্তম্ভ ফিরে আসবে জানিয়ে তিনি বলেন, আপিল বিভাগের আদেশের বিস্তারিত না পাওয়া গেলেও বলা যায়, সংবিধানের মূল যে চারটি স্তম্ভ গণতন্ত্র, ধর্ম নিরপেক্ষতা, সমাজতন্ত্র এবং জাতীয়তাবাদ পুনঃপ্রতিষ্ঠিত হবে। ২০০৫ সালের ২৯ আগস্ট দেওয়া হাইকোর্টের রায়ে ১৯৭৫ সালের ১৫ আগস্ট থেকে ১৯৭৯ সাল পর্যন্ত খন্দকার মোশতাক আহমেদ, আবু সাদাত মোহাম্মদ সায়েম এবং জিয়াউর রহমানের শাসনকে বেআইনি ঘোষণা করা হয়। তবে আদালত ওই সময়ে 'জনস্বার্থে করা' সরকারের বেশকিছু বেআইনি কাজকে মওকুফ করে দেয়। ১৯৭৫ সালের ১৫ আগস্ট থেকে ১৯৯১ সালের জাতীয় নির্বাচনের আগ পর্যন্ত সরকার পরিবর্তন সংবিধানসম্মতভাবে হয়নি বলেও হাইকোর্টের ওই রায়ের অভিমত দেওয়া হয়। রায় স্থগিতে তৎকালীন বিএনপি-জামায়াত জোট সরকার আবেদন করলেও আওয়ামী লীগ নেতৃত্বাধীন বর্তমান মহাজোট সরকার সে আবেদন প্রত্যাহার করে নেয়। এরপর বিএনপি মহাসচিব খোন্দকার দেলোয়ার হোসেন এবং জামায়াতে ইসলামী সমর্থক তিন আইনজীবী আপিলের আবেদন করেন। আপিল বিভাগের আদেশের উদ্ধৃতি দিয়ে খোন্দকার দেলোয়ারের কৌঁসুলি টি এইচ খান সাংবাদিকদের বলেন, "আমাদের যুক্তির যথার্থতা ছিলো বলেই আদালত 'মডিফিকেশন' এর কথা উল্লে