২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ঢাকা-আগরতলা সড়কে যান চলাচল ১৬ ঘণ্টা বন্ধ

ঢাকা-আগরতলা আন্তর্জাতিক সড়কে সোমবার ১৬ ঘণ্টা যান চলাচল বন্ধ ছিল।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Feb 2010, 02:17 PM

Updated : 24 Aug 2022, 06:31 PM

ব্রাহ্মণবাড়িয়া, ফেব্র"য়ারি ০১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - ঢাকা-আগরতলা আন্তর্জাতিক সড়কে সোমবার ১৬ ঘণ্টা যান চলাচল বন্ধ ছিল। ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলার টানমান্দাইল এলাকায় রোববার দিবাগত রাত ৩টার দিকে একটি ট্রাক বিকল হয়ে গেলে যান চলাচল বন্ধ হয়ে যায়। সোমবার রাত সাড়ে ৭টায় ট্রাকটি সরানোর পর যান চলাচল আবার শুরু হয় বলে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানিয়েছেন সড়ক ও জনপথ বিভাগের উপ বিভাগীয় প্রকৌশলী জাহিদ হোসেন। তিনি জানান, সিমেন্ট বোঝাই ট্রাকটি আখাউড়া স্থলবন্দরে যাচ্ছিল। প্রকৌশলী জাহিদ জানান, যান চলাচল বন্ধ থাকায় ঢাকা থেকে ভারতের ত্রিপুরা রাজ্যের রাজধানী আগরতলা পর্যন্ত এই আন্তর্জাতিক সড়কে রপ্তানি পণ্যবাহী ট্রাকসহ সড়কের উভয় পাশে কয়েক শ' ট্রাক আটকা পড়ে। তবে কয়েক ঘণ্টার মধ্যে যান চলাচল স্বাভাবিক হয়ে আসবে বলে তিনি আশা প্রকাশ করেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/১৯৪৬ ঘ.