২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

হত্যা মামলায় দুই ভাইয়ের মৃত্যুদণ্ড

হত্যা মামলায় দুজনকে ফাঁসির আদেশ দিয়েছে বগুড়ার একটি আদালত। দুই আসামিকে দেওয়া হয়েছে যাবজ্জীবন কারাদণ্ড।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Feb 2010, 01:01 PM

Updated : 24 Aug 2022, 06:31 PM

বগুড়া, ফেব্র"য়ারি ০১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - হত্যা মামলায় দুজনকে ফাঁসির আদেশ দিয়েছে বগুড়ার একটি আদালত। দুই আসামিকে দেওয়া হয়েছে যাবজ্জীবন কারাদণ্ড। সোমবার বগুড়ার অতিরিক্ত দায়রা জজ কাজী শাহীনা নিগার এ রায় দেন। মৃত্যুদণ্ডের আসামিরা হলেন- আদমদীঘি উপজেলার ইন্দইল গ্রামের শাহাদাত হোসেন (৫৫) ও আবদুল মালেক (৫০)। যাবজ্জীবন দণ্ডিতরা হলেন- শাহাদাতের ছেলে বকুল (২৬) ও মুকুল (২৩)। এ দুজনকে ৫০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরো তিন বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে। মামলার অপর আসামি বেলালকে (৫০) বেকসুর খালাস দিয়েছে আদালত। মামলার নথি থেকে জানা যায়, ২০০ সারের ২১ মে আদমদীঘির ইন্দইল গ্রামের সাদেকুল ইসলাম ওরফে সাদেক মাস্টারকে কুপিয়ে হত্যা করে দুর্বৃত্তরা। ওই দিন তার ছেলে আবদুল মতিন এই পাঁচজনকে আসামি করে আদমদীঘি থানায় একটি হত্যা মামলা করেন। খালাস পাওয়া আসামি বেলালের আইনজীবী অ্যাডভোকেট শেখ কুদরত-ই-এলাহী সাংবাদিকদের জানান, বগুড়ার অতিরিক্ত জজ আদালত-১ এর তৎকালীন বিচারক তানজিলা ইসমাইল এই মামলায় মালেককে মৃত্যুদণ্ড, শাহাদত, বকুল ও মুকুলকে যাবজ্জীবন কারাদণ্ড এবং বেলালকে খালাস দিয়ে রায় দিয়েছিলেন। প্রায় দুই বছর আগে মালেক হাইকোর্টে আপিল করেন। হাইকোর্ট রায় পুনর্বিবেচনার জন্য মামলাটি আবার নিু আদালতে পাঠান। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/১৮৫৯ ঘ.