বগুড়া, ফেব্র"য়ারি ০১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - বগুড়া সদর উপজেলার রহবল এলাকায় সোমবার রাতে বাস ও প্রাইভেটকারের মুখোমুখি সংঘর্ষে দুজন মারা গেছেন।
নিহতরা হলেন- কুষ্টিয়ার মিরপুরের প্রাইভেটকারচালক ভূঁইয়া নয়ন (২৬) ও নাজমুল হক বাবু (২৮)।
বগুড়া সদর থানার ওসি মো. খালেকুজ্জামান সাংবাদিকদের জানান, কুষ্টিয়া থেকে গাইবান্ধা যাওয়ার পথে রাত ৩টার দিকে রহবল এলাকায় প্রাইভেটকারের সঙ্গে বিপরীত দিক থেকে আসা বিসমিল্লাহ পরিবহনের একটি বাসের সংঘর্ষ হয়।
এতে ঘটনাস্থলেই প্রাইভেটকারের চালকসহ দুই আরোহী মারা যান। আহত হন এজাজ (২৭) নামের আরেকজন।
ওসি জানান, এজাজকে বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/ ১৭০১ ঘ.
bdnews24