২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ঝিনাইদহে বাস-টেম্পো সংঘর্ষে নিহত ৩

ঝিনাইদহের শৈলকুপা উপজেলায় সোমবার সকালে বাস ও টেম্পোর মুখোমুখি সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন আরো তিনজন ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Feb 2010, 07:07 AM

Updated : 24 Aug 2022, 06:32 PM

ঝিনাইদহ, ফেব্র"য়ারি ০১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ঝিনাইদহের শৈলকুপা উপজেলায় সোমবার সকালে বাস ও টেম্পোর মুখোমুখি সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন আরো তিনজন । সকাল সাড়ে ৮টার দিকে উপজেলার গোবিন্দপুরে এ দুর্ঘটনা ঘটে বলে শৈলকুপা থানার ওসি আনোয়ার হোসেন জানান। নিহতরা হলেন, উপজেলার গোবিন্দপুর গ্রামের রবিউল ইসলাম (২২), রয়েড়া গ্রামের মতিয়ার রহমান (৪৫) ও তার নাতি আকাশ (৮)। আহতদের মধ্যে একজনরে পরিচয় পাওয়া গেছে। তিনি হলেন কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয়ের ছাত্রী রাবু (২০)। ওসি আনোয়ার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "শৈলকুপা থেকে ঢাকাগামী একটি বাসের সঙ্গে হাটফাজিলপুর থেকে আসা একটি টেম্পোর মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই তিনজন নিহত হন।" হতাহতদের সবাই টেম্পো যাত্রী ছিলেন। পুলিশ বাসটি আটক করেছে তবে বাস চালক পালিয়ে গেছে। আহতদেরকে ঝিনাইদহ ও শৈলকুপা হাসপাতালে ভর্তি করা হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এফএফ/১২৫৯ ঘ.