২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কিশোরগঞ্জ-চামড়া বন্দর সড়ক অবরোধ প্রত্যাহার

বাসচালক ও তার সহকারীকে মারধর করার প্রতিবাদে ডাকা কিশোরগঞ্জ-চামড়া বন্দর সড়ক অবরোধ কর্মসূচি সোমবার প্রত্যাহার করা হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Feb 2010, 06:25 AM

Updated : 24 Aug 2022, 06:32 PM

কিশোরগঞ্জ, ফেব্র"য়ারি ০১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বাসচালক ও তার সহকারীকে মারধর করার প্রতিবাদে ডাকা কিশোরগঞ্জ-চামড়া বন্দর সড়ক অবরোধ কর্মসূচি সোমবার প্রত্যাহার করা হয়েছে। কিশোরগঞ্জ সড়ক পরিবহন মালিক সমিতির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক খন্দকার এ বি সিদ্দিক ওরফে ইনছু মিয়া বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, রোববার রাতে জেলা প্রশাসক মো. শাহ কামালের সঙ্গে পরিবহন মালিক ও শ্রমিক নেতৃবৃন্দের বৈঠক হয়। বৈঠকে জেলা প্রশাসক পরিবহন শ্রমিকদের নিরাপত্তার বিষয়টি নিশ্চিত করতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আশ্বাস দিলে শ্রমিকরা অবরোধ প্রত্যাহার করে নেয়। অবরোধ প্রত্যাহার হওয়ায় সকাল থেকেই এ রুটে যানবাহন চলাচল শুরু হয়েছে। রোববার পরিবহন শ্রমিকরা এ অবরোধ কর্মসূচির ডাক দেয়। তারা অভিযোগ করেন, শনিবার দুপুরে করিমগঞ্জ কলেজের একজন ছাত্র বাস থামানোর জন্য চালকের দৃষ্টি আর্কষণ করেন। কিন্তু নির্ধারিত স্টপেজ না হওয়ায় চালক রুবেল মিয়া বাস না থামিয়ে চলে যান। এ ঘটনায় ক্ষুব্ধ ছাত্রটি মোবাইল ফোনে করিমগঞ্জ কলেজে তার সহপাঠিদের বিষয়টি জানান। কিছুক্ষণ পর বাসটি করিমগঞ্জ কলেজ এলাকার স্টপেজে পৌছাঁলে ছাত্ররা বাস থেকে রুবেল ও তার সহকারী মাজু মিয়াকে নামিয়ে মারধর করেন। এদিকে কলেজের শিক্ষার্থীরা দাবি করেন, নিয়ামতপুর স্ট্যান্ডে একদল ছাত্র বাসে ওঠতে যান। কিন্তু কয়েকজনকে না উঠিয়ে চালক বাস ছেড়ে দেন। পরে করিমগঞ্জ পৌছাঁর পর বাসে উঠা যাত্রীদের কলেজের সামনে নির্ধারিত স্টপেজে না নামিয়ে দ্রুত সতাল বাসস্ট্যান্ডে নিয়ে যান। সেখানে ছাত্রদের মারধর করেন শ্রমিকরা। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এফএফ/১২২২ ঘ.