২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

উত্তরায় প্রকাশ্যে যুবক হত্যা

রাজধানীর উত্তরার ছয় নম্বরে সেক্টরে সোমবার সকালে অজ্ঞাত এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Feb 2010, 05:45 AM

Updated : 24 Aug 2022, 06:32 PM

ঢাকা ফেব্র"য়ারি ০১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)-রাজধানীর উত্তরার ছয় নম্বরে সেক্টরে সোমবার সকালে অজ্ঞাত এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ। তার আনুমানিক বয়স ৩০/৩৫ বছর। উত্তরা জোনের উপ পুলিশ কমিশনার নেছারুল আরিফ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "নিহতের শরীরে ছুরিকাঘাতের চিহ্ন রয়েছে।" নিহত ব্যক্তিকে বহনকারী রিকশাচালক আ. রাজ্জাক বলেন, "সকাল ১০ টার দিকে উনি (নিহত ব্যক্তি) আমার রিকশায় ছয় নম্বর সেক্টরে হাউজ বিল্ডিং অফিসে রওয়ানা হয়। রিকশা আজমপুর ঈদগাঁ মাঠের কাছে এলে ৫/৬ জন লোক তাকে ছুরিকাঘাত করে চলে যায়। ঘটনাস্থলেই তিনি মারা যান।" প্রতক্ষ্যদর্শী জহির মোল্লা বলেন, "সন্ত্রাসীদের বাধা দিতে গেলে তারা আমাকে উদ্দেশ্য করে বোমা ছুড়ে মারে।" জহির মোল্লাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। লাশ ময়না তদন্তের জন্য বাংলাদেশ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে বলে জানান উপ পুলিশ কমিশনার। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলএইচ/আরএ/জিএনএ/১১৪০ঘ.