২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

টেলিটক নেটওয়ার্ক আবার চালু

প্রায় ২৪ ঘন্টা পর রোববার রাত থেকে রাষ্ট্রায়ত্ত্ব মোবাইল টেলিফোন অপারেটর টেলিটকের গ্রাহকরা ফোন করতে পারছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Feb 2010, 04:53 AM

Updated : 24 Aug 2022, 06:32 PM

ঢাকা, ফেব্র"য়ারি ১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- প্রায় ২৪ ঘন্টা পর রোববার রাত থেকে রাষ্ট্রায়ত্ত্ব মোবাইল টেলিফোন অপারেটর টেলিটকের গ্রাহকরা ফোন করতে পারছেন। রাত ২টার পর থেকে নেটওয়ার্ক আবার চালু হয় বলে টেলিটকের ব্যবস্থাপনা পরিচালক মো. মজিবুর রহমান সোমবার সকালে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান। তিনি বলেন, "বৈদ্যুতিক স্পার্কিংয়ের কারণে শনিবার রাতে টেলিটকের কেন্দ্রীয় সার্ভারের একটি অংশে আগুন লেগে যায়। এতে সার্ভারের কিছু অংশ ত্রুটিপূর্ণ হয়ে পড়ায় প্রায় সাড়ে চার লাখ গ্রাহক ভোগান্তির শিকার হন।" দীর্ঘ সময় নেটওয়ার্ক বন্ধ থাকায় গ্রাহকদের প্রতি দুঃখ প্রকাশও করেন তিনি। সারাদেশে টেলিটকের মোট গ্রাহক সংখ্যা প্রায় ১১ লাখ। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচসি/এফএফ/জিএনএ/১০৫১ ঘ.