২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বড়পুকুরিয়ার ক্ষতিগ্রস্তদের দুই গ্রুপের সংঘর্ষ

দিনাজপুরের বড়পুকুরিয়া কয়লা খনি এলাকার ক্ষতিগ্রস্তদের দুটি গ্রুপের সংঘর্ষে কমপক্ষে ১১ জন আহত হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 31 Dec 2010, 03:13 PM

Updated : 25 Aug 2022, 07:54 PM

দিনাজপুর, ডিসেম্বর ৩১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - দিনাজপুরের বড়পুকুরিয়া কয়লা খনি এলাকার ক্ষতিগ্রস্তদের দুটি গ্রুপের সংঘর্ষে কমপক্ষে ১১ জন আহত হয়েছে। সংঘর্ষের সময় ক্ষতিগ্রস্তদের দাবি নিয়ে আন্দোলনকারী একটি সংগঠনের কার্যালয়ে আগুন দেওয়া হয় বলে স্থানীয়রা জানিয়েছে। বড়পুকুরিয়া খনি এলাকার ক্ষতিগ্রস্তদের সংগঠন ভূমি ও সম্পদ রক্ষা কমিটি এবং জীবন ও সম্পদ রক্ষা কমিটির লোকজনের মধ্যে শুক্রবার সন্ধ্যা সাড়ে ৬টায় এই সংঘর্ষ হয়। সংঘর্ষের ঘটনায় দুই পক্ষই পরস্পরকে দায়ী করেছে। স্থানীয়রা জানিয়েছে, আহত সাতজনকে ফুলবাড়ী উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে ভর্তি করা হয়েছে। এলাকায় উত্তেজনা চলছে। পুলিশ বলেছে, বড় ধরনের সংঘর্ষ এড়াতে এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে। সংঘর্ষের সত্যতা নিশ্চিত করে পার্বতীপুর থানার ওসি নুরুজ্জামান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "সংঘর্ষে বেশ কয়েকজন আহত হওয়ার খবর পেয়েছি। তবে কতজন আহত হয়েছে আমরা নিশ্চিত নই।" তিনি বলেন, পরিস্থিতি এখন পুলিশের নিয়ন্ত্রণে থাকলেও এলাকায় উত্তেজনা বিরাজ করছে। ফুলবাড়ী উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে চিকিৎসাধীন ভূমি ও সম্পদ রক্ষা কমিটির সাধারণ সম্পাদক মোস্তফা জামান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, জীবন ও সম্পদ রক্ষা কমিটির আহবায়ক ইব্রাহিম খলিলের নেতৃত্বে লাঠিসোটা নিয়ে একটি বিক্ষোভ মিছিল বড়পুকুরিয়া বাজারে তাদের কার্যালয়ে হামলা চালায়। হামলায় তিনিসহ তাদের সংগঠনের ছয়জন আহত হয়েছেন। এরা হলেন- হাসপাতালে চিকিৎসাধীন শরিফুল ইসলাম, শাহাদত হোসেন, মমিনুল ইসলাম, মিজানুর রহমান ও খোকা। মোস্তফার অভিযোগ, আন্দোলন বানচাল করতে সরকারের 'এজেন্টদের' ইন্ধনে জীবন ও সম্পদ রক্ষা কমিটি এই হামলা চালিয়েছে। এর কারণ হিসেবে তিনি দাবি করেন, সরকার ঘোষিত ক্ষতিপূরণ প্যাকেজ প্রত্যাখান করে তারা আন্দোলন চালিয়ে যাচ্ছেন। অন্যদিকে জীবন ও সম্পদ রক্ষা কমিটি সরকারের প্যাকেজ মেনে নিয়েছে। তবে অভিযোগ অস্বীকার করে জীবন ও সম্পদ রক্ষা কমিটির আহবায়ক ইব্রাহিম খলিল বলেন, তারা সরকারের প্রস্তাবকে স্বাগত জানানোর পর থেকে ভূমি ও সম্পদ রক্ষা কমিটির লোকজন বিভিন্ন সময়ে তাদের বিরুদ্ধে অপপ্রচার ও কটূক্তি করে আসছে। এর প্রতিবাদে তারা শুক্রবার সন্ধ্যায় বিক্ষোভ মিছিল বের করলে প্রতিপক্ষ সংগঠনের লোকজন হামলা চালায়। তিনি দাবি করেন, হামলায় তাদের পাঁচজন আহত হয়েছে। এরা হলেন- আকরাম, নুরুল্লাহ, সুলতান হোসেন, নুর আলম ও রউফ মাস্টার। দিনাজপুরের পার্বতীপুর উপজেলার বড়পুকুরিয়া কয়লা খনি এলাকার ক্ষতিগ্রস্তদের জন্য সরকার স