ঢাকা, ডিসেম্বর ৩০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত জেমস এফ মরিয়ার্টিকে তেল-গ্যাস খাতে বিদেশি লুটেরা কোম্পানির তদবিরকারী হিসেবে উল্লেখ করে তাকে এদেশে অবাঞ্ছিত ঘোষণার দাবি জানিয়েছে তেল-গ্যাস খনিজ সম্পদ ও বিদ্যুৎ বন্দর রক্ষা জাতীয় কমিটি।
রাজধানীর পল্টনে মুক্তি ভবনে বৃহস্পতিবার আয়োজিত এক সংবাদ সম্মেলনে জাতীয় কমিটির পক্ষে সদস্য সচিব আনু মুহম্মদ এই দাবি জানান।
কমিটির আহ্বায়ক প্রকৌশলী মো. শহীদুল্লাহ, সৈয়দ আবুল মাকসুদ, রুহিন হোসেন প্রিন্স ও সাইফুল হকসহ কমিটির কর্মকর্তারা এ সময় উপস্থিত ছিলেন।
সংবাদ সম্মেলনে উইকিলিকস-এ প্রকাশিত প্রতিবেদনের কথা উল্লেখ করে আনু মুহম্মদ বলেন, "মার্কিন রাষ্ট্রদূত এশিয়া এনার্জিকে ফুলবাড়ি কয়লা খনি উন্মুক্ত পদ্ধতিতে খননের অনুমতি দিতে প্রধানমন্ত্রীর জ্বালানী বিষয়ক উপদেষ্টা তৌফিক-ই-ইলাহী চৌধুরীকে চাপ দিচ্ছেন।
এছাড়াও তিনি কনোকো ফিলিপসকে রপ্তানিমুখী চুক্তির মাধ্যমে গ্যাস ব্লক ইজারা এবং শেভরনকে পুরোনো ক
bdnews24