২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

দুদকে কর্মকর্তা নিয়োগের ফল প্রকাশ

দুর্নীতি দমন কমিশনের (দুদক) সহকারী পরিচালক ও উপসহকারী পরিচালক পদের লিখিত ও ব্যবহারিক পরীক্ষার ফল প্রকাশিত হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Dec 2010, 10:26 AM

Updated : 25 Aug 2022, 07:54 PM

ঢাকা, ডিসেম্বর ৩০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- দুর্নীতি দমন কমিশনের (দুদক) সহকারী পরিচালক ও উপসহকারী পরিচালক পদের লিখিত ও ব্যবহারিক পরীক্ষার ফল প্রকাশিত হয়েছে। পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের রোল নম্বর এবং মৌখিক পরীক্ষায় সময়সূচি কমিশনের নোটিশ বোর্ডের পাশাপাশি www.acc.org.bd ওয়েবসাইটে পাওয়া যাবে। বৃহস্পতিবার এক সরকারি তথ্য বিবরণীতে এ তথ্য জানানো হয়। সহকারী পরিচালক পদে উত্তীর্ণ প্রার্থীদের মৌখিক পরীক্ষা আগামী ০৯ জানুয়ারি থেকে ১৭ জানুয়ারি পর্যন্ত এবং উপসহকারী পরিচালক পদে উত্তীর্ণদের পরীক্ষা ১৮ জানুয়ারি থেকে ২৬ জানুয়ারি পর্যন্ত কমিশনের প্রধান কার্যালয়ে অনুষ্ঠিত হবে। পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদেরকে ইতোপূর্বে ইস্যুকৃত প্রবেশপত্র এবং আবেদনপত্রের সঙ্গে জমা দেওয়া শিক্ষাগত যোগ্যতা, অভিজ্ঞতা ও অন্যান্য সনদের মূলকপি মৌখিক পরীক্ষার সময় সঙ্গে আনার জন্যও বিবরণীতে বলা হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/পিসি/এমআই/১৬২৪ ঘ.