যশোর, ডিসেম্বর ৩০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- যশোর-খুলনা মহাসড়কে বাস ও ট্রাকের সংঘর্ষে দুজন নিহত হয়েছেন। আহত হয়েছেন অন্তত ১০ জন।
বৃহস্পতিবার সকাল ৯টার দিকে মহাসড়কের রাজারহাটে এ দুর্ঘটনা ঘটে বলে পুলিশ জানিয়েছে।
নিহতরা হলেন-আসাদুজ্জামান আসাদ (৪০) ও নুরু (১৮)। আসাদের বাড়ি নড়াইল জেলার গোবরা গ্রামে। নুরুর বাড়ি যশোর জেলার রামনগরে।
যশোর কোতোয়ালী থানার ওসি মোয়াজ্জেম হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, মেহেরপুর থেকে খুলনাগামী একটি বাসের সঙ্গে যশোরমুখী ট্রাকটির সংঘর্ষ হলে ঘটনাস্থলেই বাসযাত্রী আসাদ ও নুরু মারা যায়।
আহতদের মধ্যে আটজনকে যশোর ২৫০ শয্যা হাসপাতালে ভর্তি করা হয়েছে। বাকী দুজন প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/আরএ/১৫৪৮ ঘ.
bdnews24