মাগুরা, ডিসেম্বর ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- মাগুরা পৌরসভার মেয়র পদপ্রার্থী তপন কুমার রায়ের নির্বাচনী গণ-সংযোগে হামলায় দু'জন আহত হয়েছেন।
এ সময় তিনটি মোটরসাইকেল ভাংচুর করা হয়।
বুধবার সন্ধ্যায় শহরতলীর ডেফুলিয়া বাজারে এ হামলা হয়।
আহতদের মধ্যে মিজানুর রহমান নামের একজনকে সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। আরেকজনকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। তার নাম জানা যায়নি।
তপন কুমার রায় পৌরসভার বর্তমান ভারপ্রাপ্ত মেয়র ও জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক।
চিকিৎসাধীন মিজানুর রহমান বলেন, সন্ধ্যা ৬টার দিকে তপন রায়কে নিয়ে তারা কয়েকজন ডেফুলিয়া বাজারে গণ-সংযোগ করছিলেন। এ সময় হঠাৎ প্রতিপক্ষের একটি গ্র"প লাঠিসোঠা নিয়ে তাদের উপর হামলা করে।
সদর থানার ওসি আব্দুর রকিব খান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "সামান্য হাতাহাতি হয়েছে বলে শুনেছি। তবে এ বিষয়ে কোনো লিখিত অভিযোগ পাইনি।"
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/আরএম/ডিডি/২০৫৫ ঘ.
bdnews24