২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ব্যবসায়ী খুন, স্বর্ণ মার্কেট অনির্দিষ্টকাল বন্ধ ঘোষণা

রাজধানীর তাঁতীবাজারে দুষ্কৃতকারীদের গুলিতে এক স্বর্ণ ব্যবসায়ী নিহত হয়েছেন। প্রতিবাদে সেখানে সব স্বর্ণের দোকান অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Dec 2010, 01:44 PM

Updated : 25 Aug 2022, 07:53 PM

ঢাকা, ডিসেম্বর ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাজধানীর তাঁতীবাজারে দুষ্কৃতকারীদের গুলিতে এক স্বর্ণ ব্যবসায়ী নিহত হয়েছেন। প্রতিবাদে সেখানে সব স্বর্ণের দোকান অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা হয়েছে। বুধবার বিকেল ৪টার দিকে আবুল কালাম (২৮) নাম এক ব্যবসায়ীকে তার দোকানে এসে তিন দুষ্কৃতকারীরা গুলি করে কয়েকটি বোমা বিস্ফোরণ ঘটিয়ে পালিয়ে যায়। গুলিবিদ্ধ আবুল কালামকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। আবুল মীর হাজারিবাগের ৬৪/১/এ নম্বর বাসায় থাকতেন। কোতয়ালী থানার তাঁতীবাজারের রাখাল চন্দ্র বশাখ লেনের কালাম বুলিয়ন স্টোরের মালিক কালাম। প্রতিবাদে তাঁতীবাজারের সব স্বর্ণের দোকান অনির্দিষ্টকাল বন্ধ ঘোষণা করেছে পোদ্দার সমিতি। মহানগর পুলিশের লালবাগ অঞ্চলের উপ-কমিশনার এম খুরশীদ আলম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "প্রাথমিকভাবে মনে হচ্ছে চাঁদা না পাওয়ায় সন্ত্রাসীরা আবুল কালামকে গুলি করেছে।" ৭২ নং ওয়ার্ডের সাবেক ওয়ার্ড কমিশনার ও স্বর্ণ ব্যবসায়ী আব্দুল জব্বার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "ভুট্টো ও ডাকাত শহীদের নামে ফোন করে চাঁদা চাওয়া হচ্ছে।" হত্যাকাণ্ডের পরপর এলাকার ব্যবসায়িরা বিক্ষোভ মিছিল করেন। তারা হত্যাকারীদের গ্রেপ্তার ও চাঁদাবাজি বন্ধের দাবি জানান। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/কেটি/এসআইএম/পিডি/১৯২৩ ঘ.