২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ড্রাইভিং লাইসেন্স পরীক্ষার ফল অনলাইনে

বাংলাদেশ সড়ক পরিবহণ কর্তৃপক্ষ (বিআরটিএ) পরিচালিত ড্রাইভিং লাইসেন্স পরীক্ষার ফল বুধবার থেকে অনলাইনে পাওয়া যাবে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Dec 2010, 08:30 AM

Updated : 25 Aug 2022, 07:53 PM

ঢাকা, ডিসেম্বর ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বাংলাদেশ সড়ক পরিবহণ কর্তৃপক্ষ (বিআরটিএ) পরিচালিত ড্রাইভিং লাইসেন্স পরীক্ষার ফল বুধবার থেকে অনলাইনে পাওয়া যাবে। এক তথ্য বিবরণীতে বুধবার জানানো হয়েছে, যোগাযোগ মন্ত্রণালয়ের সভাকক্ষে সকালে যোগাযোগ মন্ত্রী সৈয়দ আবুল হোসেন এ প্রকল্পটির উদ্বোধন করেন। ওয়েবসাইটের ঠিকানা- www.brta.gov.bd। আবুল হোসেন বলেন, ডিজিটাল বাংলাদেশ গড়ে তোলার লক্ষ্যে এ ব্যবস্থা অত্যন্ত কার্যকর হবে। এতে বিআরটিএ'র স্বচ্ছতা বাড়ার পাশাপাশি সেবা প্রদানের গতিও বৃদ্ধি পাবে। তথ্য বিবরনীতে বলা হয়েছে, বুধবার থেকে ঢাকা মহানগরীর যেকোনো প্রান্ত থেকেই ড্রাইভিং লাইসেন্স প্রার্থীরা পরীক্ষার তারিখ, স্থান, ফলাফল, এবং লাইসেন্স বিষয়ক সব তথ্য জানতে পারবেন। শিক্ষানবিশ লাইসেন্সধারীরাও একই পদ্ধতিতে প্রয়োজনীয় তথ্য জানতে পারবেন। লাইসেন্স পেতে প্রয়োজনীয় ফি এবং বিআরটিএ'র যানবাহন কর অনলাইনের মাধ্যমে প্রদানের ব্যবস্থা আগে থেকেই চালু রয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/আরএ/১৪২০ ঘ.