২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সাভারে দুজনের লাশ উদ্ধার

ঢাকার সাভারের দুটি এলাকা থেকে দুজনের লাশ উদ্ধার করেছে পুলিশ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Dec 2010, 11:32 AM

Updated : 25 Aug 2022, 07:53 PM

সাভার, ডিসেম্বর ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - ঢাকার সাভারের দুটি এলাকা থেকে দুজনের লাশ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার সকালে সাভার বাজার বাসস্ট্যান্ডের রাজালাখ ফার্মের ভেতর থেকে গলায় গামছা পেঁচানো এক যুবকের লাশ উদ্ধার করা হয়। আশুলিয়ার একটি মাঠ থেকে উদ্ধার করা হয় হাত-পা বাঁধা জবাই করা আরেক যুবকের লাশ। এ ঘটনায় এখন পর্যন্ত কাউকে গ্রেপ্তার করা যায়নি বলে পুলিশ জানিয়েছে। সাভার থানার ওসি সিরাজুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, সোমবার রাতের কোনো এক সময় দুস্কৃতকারীরা অজ্ঞাত যুবকটিকে গলায় গামছা পেঁচিয়ে শ্বাসরোধ করে হত্যা করেছে। পরে লাশটি রাজালাখ ফার্মের ভেতর ফেলে রেখে যায়। আশুলিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) মীর বিল্লাল হোসেন জানান, স্থানীয়দের খবরের ভিত্তিতে আশুলিয়ার একটি মাঠ থেকে হাত-পা বাঁধা জবাই করা অজ্ঞাতনামা যুবকের লাশ উদ্ধার করা হয়েছে। তিনি জানান, তিন বা চারদিন আগে দুস্কৃতকারীরা যুবকটিকে হাত-পা বেঁধে জবাই করে হত্যার পর লাশটি ফেলে যায় বলে পুলিশ ধারণা করছে। পুলিশ জানিয়েছে, ময়নাতদন্তের জন্য লাশ দু'টি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। সাভার ও আশুলিয়া থানায় দুটি হত্যা মামলা হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমইউএস/এমএসবি/১৭২৯ ঘ.