ঢাকা, ডিসেম্বর ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- মুক্তবাজার অর্থনীতির দৃষ্টিভঙ্গি পরিবর্তনের আহ্বান জানিয়ে সোমবার শেষ হয়েছে দু'দিনব্যাপী সার্ক পিপলস ফোরাম-ঢাকা কনফারেন্স।
ভারতের রাজস্থানে ফোরামের পরবর্তী সম্মেলন হবে ২০১১ সালের নভেম্বরে।
সমাপনী অধিবেশনে ঢাকা ঘোষণাপত্র পড়ে শোনান ভারতের ঘনশ্যাম ডেমোক্র্যাট।
রাজধানীর শাহবাগের ছবির হাটে নেচার হিউম্যান সেন্ট্রিক পিপলস মুভমেন্ট (এনএইচসিপিএম) বাংলাদেশের আহ্বায়ক সাহাদাত ইসলাম চৌধুরীর সভাপতিত্বে এনএইচসিপিএম'র যুগ্ম-আহ্বায়ক মুস্তাফিজুর রহমান খান, নেপালের ডিভি সিং, ভারতের সজন কুমার এবং সদস্য সচিব আমিনুল রসূল বাবুল বক্তব্য দেন।
বক্তারা রাজনৈতিক, অর্থনৈতিক, সামাজিক ও পরিবেশ উন্নয়নে মুক্তবাজার অর্থনীতির দৃষ্টিভঙ্গির পরিবর্তে প্রকৃতি ও মানবকেন্দ্রিক দৃষ্টিভঙ্গি পুনর্গঠনের আহ্বান জানান।
যুক্তরাজ্য, মায়ানমার, আমেরিকা, আফগানিস্থানের পর্যবেক্ষসহ সার্কভুক্ত সাতটি দেশের প্রতিনিধিরা সম্মেলনে অংশ নেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসআই/পিডি/২২২৪ ঘ.
bdnews24