টাঙ্গাইল, ডিসেম্বর ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - রাজধানীর এক শীর্ষ সন্ত্রাসীকে অস্ত্রসহ টাঙ্গাইলে আটক করেছে র্যাব।
র্যাব জানিয়েছে, আটককৃত আফজাল হোসেন খান ওরফে কিলার সুমন রাজধানীর তেজগাঁও এলাকার শীর্ষ সন্ত্রাসী। তিনি অপর শীর্ষ সন্ত্রাসী সুইডেন আসলামের অন্যতম সহযোগী।
সুইডেন আসলাম বর্তমানে কাশিমপুর কারাগারে আছেন।
সোমবার ভোরে টাঙ্গাইল শহরের কলেজ পাড়া থেকে অস্ত্র ও গুলিসহ তাকে আটক করা হয়।
র্যাব
bdnews24