২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মানিকগঞ্জে জাল সনদসহ গ্রেপ্তার ১

মানিকগঞ্জ সদরে বিভিন্ন জাল সনদসহ এক ব্যক্তিকে আটক করেছে র‌্যাব।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Dec 2010, 10:31 AM

Updated : 25 Aug 2022, 07:52 PM

মানিকগঞ্জ, ডিসেম্বর ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- মানিকগঞ্জ সদরে বিভিন্ন জাল সনদসহ এক ব্যক্তিকে আটক করেছে র‌্যাব। আটককৃত তুষার আহমেদ (৩৫) সদর উপজেলার উচুটিয়া গ্রামের রাশেদ আলীর ছেলে। সোমবার দুপুর ২টার দিকে সদর বাসস্টান্ড এলাকার পৌর সুপার মার্কেট থেকে তুষারকে গ্রেপ্তার করা হয় বলে র‌্যাব জানিয়েছে। র‌্যাব-৪ এর সাভার ক্যাম্পের ক্যাপ্টেন মেহেদী ইমাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, পৌর মার্কেটের ১৯ নম্বর দোকানে দীর্ঘদিন ধরে তুষার জাল সনদের ব্যবসা করছিলো। গোপন সংবাদের ভিত্তিতে দুপুরে ওই দোকানে অভিযান চালিয়ে জাল সনদসহ হাতেনাতে তুষারকে গ্রেপ্তার করা হয়। তিনি বলেন, "দোকান থেকে এসএসসি, এইচএসসি, জাতীয় বিশ্ববিদ্যালয় এবং মুক্তিযোদ্ধার জাল সনদ উদ্ধার করা হয়েছে। এছাড়া জাল সার্টিফিকেট তৈরিতে ব্যবহৃত তিনটি কম্পিউটার ও একটি প্রিন্টারও জব্দ করা হয়েছে।" মামলা দায়েরের পর তুষারকে মানিকগঞ্জ সদর থানায় সোপর্দ করা হবে বলে জানান তিনি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/আরএ/১৬২২ ঘ.