ঢাকা, ডিসেম্বর ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- তথ্যপ্রযুক্তি (আইটি) বিষয়ক পরামর্শক প্রতিষ্ঠান গার্টনারের আইটি আউটসোর্সিং শীর্ষ তালিকায় প্রথমবারের মতো স্থান পেয়েছে বাংলাদেশ।
১০টি বৈশিষ্টের ভিত্তিতে গার্টনার এই র্যাঙ্কিং করেছে। শীর্ষ ৩০ দেশের তালিকায় স্থান পাওয়া বাংলাদেশ দাম বিবেচনায় ভালো অবস্থানে রয়েছে।
এশিয়া মহাদেশে বাংলাদেশের স্থান নবম। তালিকায় থাকা এশিয়ার অন্য দেশগুলো হলো ভারত, চীন, ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, ফিলিপাইন, শ্রীলঙ্কা, থাইল্যান্ড ও ভিয়েতনাম।
রোববার এক সংবাদ সম্মেলনে বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সফটওয়্যার এন্ড ইনফরমেশন সার্ভিসেস বেসিস'র সভাপতি মাহবুব জামান এসব তথ্য জানান।
যে ১০টি বৈশিষ্ট্যের ভিত্তিতে গার্টনার এ র্যাঙ্কিং করেছে সেগুলো হলো
bdnews24