কুমিল্লা, ডিসেম্বর ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - গ্রেপ্তারি পরোয়ানা জারির আদেশ দেওয়া হলেও টিআইবি প্রধানসহ তিনজনের বিরুদ্ধে কুমিল্লায় করা মানহানির মামলাটি খারিজ করে দিয়েছে আদালত।
রোববার রাত ৮টার দিকে জেলার বিচার বিভাগীয় হাকিম আদালতের বেঞ্চ সহকারী টিপু মজুমদার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "২০৪ ধারায় সময় মতো 'ওয়ারেন্ট প্রসেস' দাখিল না করায় মামলাটি খারিজ করা হয়েছে।"
এর আগে বিচার বিভাগীয় জ্যেষ্ঠ হাকিম গাজী সাইদুর রহমান ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের (টিআইবি) প্রধান এম হাফিজউদ্দিন খানসহ তিনজনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির আদেশ দেন।
মামলায় নির্বাহী পরিচালক ইফতেখারুজ্জামান ও গবেষক ওয়াহিদ আলমকেও আসামি করা হয়েছে। তাদের বিরুদ্ধেও গ্রেপ্তারি পরোয়ানা জারির আদেশ দেয় আদালত।
বিচার বিভাগের দুর্নীতি নিয়ে টিআইবি জরিপকে কেন্দ্র করে মামলাটি করেন কুমিল্লার আইনজীবী মোহাম্মদ তৌহিদুর রহমান।
বাদির আইনজীবী আমিনুল ইসলাম টুটুল জানান, "মামলার নম্বর ও লিখিত আদেশ বিকাল সাড়ে পাঁচটা পর্যন্ত না পাওয়ায় আমরা ওয়ারেন্ট প্রসেস দাখিল করতে পারিনি।"
তিনি আরো বলেন, মামলা দাখিল ও গ্রেপ্তারি পরোয়ানা জারির দিনই ওয়ারেন্ট প্রসেস দাখিল না করায় মামলা খারিজের ঘটনা নজিরবিহীন এবং এটাই বোধহয় প্রথম ঘটনা।
মামলায় অভিযোগ করা হয়েছিলো, টিআইবির জরিপ প্রতিবেদনে বিচার বিভাগকে সেবাখাতের শীর্ষ দুর্নীতিগ্রস্ত প্রতিষ্ঠান হিসেবে দেখানোয় বিচার বিভাগের মান মর্যাদা এবং সুনাম ক্ষুণ
bdnews24