ঢাকা, ডিসেম্বর ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- উন্মুক্ত পদ্ধতিতে কয়লা উত্তোলনে অনুমতি দিতে বাংলাদেশকে চাপ দেওয়ায় ঢাকায় যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত জেমস এফ মরিয়ার্টিকে অবাঞ্ছিত ঘোষণার দাবি জানিয়েছে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি।
রোববার বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি) সভাপতি মনজুরুল আহসান খান ও সাধারণ সম্পাদক মুজাহিদুল ইসলাম সেলিম এক বিবৃতিতে বলেন, উইকিলিকসের ফাঁস করা দলিলপত্র থেকে জানা যায়, যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত জেমস এফ মরিয়ার্টি ব্রিটিশ কোম্পানি এশিয়া এনার্জিকে দিনাজপুরের ফুলবাড়ি খনি থেকে উন্মুক্ত পদ্ধতিতে কয়লা উত্তোলনে অনুমতি দিতে সরকারের ওপর চাপ সৃষ্টি করে।
চাপ সৃষ্টির এ তৎপরতা অনৈতিক ও কূটনৈতিক শিষ্টাচার বর্হিভূত
bdnews24