চট্টগ্রাম, ডিসেম্বর ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- কুমিল্লায় গ্রেপ্তারি পরোয়ানা জারির পর মানহানির আরো দুই মামলায় ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের (টিআইবি) প্রধান এম হাফিজউদ্দিন খানকে তলব করেছে চট্টগ্রামের আদালত।
রোববার চট্টগ্রাম মহানগর হাকিম মাহবুবুর রহমান ও জ্যেষ্ঠ বিচার বিভাগীয় হাকিম কেশব চন্দ্র রায়ের আদালতে মামলা দুটি হয়।
মামলায় টিআইবির ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান হাফিজ ছাড়াও নির্বাহী পরিচালক ইফতেখারুজ্জামান ও গবেষক ওয়াহিদ আলমকে আসামি করা হয়েছে। তাদেরও তলব করেছে আদালত।
চট্টগ্রামের দুই আইনজীবী মোহাম্মদ মহিউদ্দিন ও মুজিবুল হক সকালেই মানহানির মামলা দুটি দায়ের করেন। রোববার এর আগে আরেক আইনজীবীর মামলায় এ তিনজনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে কুমিল্লার একটি আদালত।
টিআইবির তিনজনকে চট্টগ্রাম মহানগর হাকিম মাহবুবুর রহমানের আদালতে আগামী ১৩ জানুয়ারি এবং জ্যেষ্ঠ বিচার বিভাগীয় হাকিম কেশব চন্দ্র রায়ের আদালতে ৩০ জানুয়ারি হাজির হওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
মোহাম্মদ মহিউদ্দিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "গত ২৩ ডিসেম্বর বিচার বিভাগ ও আইনজীবীদের নিয়ে টিআইবি যে প্রতিবেদন প্রকাশ করেছে, তা তথ্য নির্ভরহীন এবং গতানুগতিক। এতে বিচার বিভাগ ও আইনজীবীদের সম্মান ক্ষুণ
bdnews24