চট্টগ্রাম, ডিসেম্বর ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চট্টগ্রাম নগরীর হালিশহর এলাকায় আগুনে দোকান ও বসত ঘর পুড়ে গেছে। এতে কেউ হতাহত হয়নি।
রোববার ভোররাত সাড়ে ৪টার দিকে হালিশহর থানার আকমল আলী রোডের রেলক্রসিং সংলগ্ন এলাকায় অগ্নিকাণ্ডের এ ঘটনা ঘটে বলে দমকল বাহিনী জানিয়েছে।
বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে লাগা আগুনে ওই এলাকার ২২টি দোকান ও ১২টি বসত ঘর পুড়ে গেছে বলে জানিয়েছেন আগ্রাবাদ ফায়ার স্টেশনের জ্যেষ্ঠ স্টেশন কর্মকর্তা ফরিদ আহমদ চৌধুরী।
তিনি জানান, দমকল বাহিনীর দুটি ইউনিটের পাঁচটি গাড়ি দুই ঘণ্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনে।
তিনি জানান, আগুনে ৭ লাখ টাকার মালামাল পুড়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/সিএম/আরএ/১৪৩০ ঘ.
bdnews24