২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

উদীচীর নতুন কমিটি

গোলাম মোহাম্মদ ইদুকে সভাপতি এবং হাবিবুল আলমকে সাধারণ সম্পাদক করে উদীচী শিল্পীগোষ্ঠীর ৭৫ সদস্যের নতুন কেন্দ্রীয় কমিটি গঠিত হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Dec 2010, 04:26 AM

Updated : 25 Aug 2022, 07:52 PM

ঢাকা, ডিসেম্বর ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- গোলাম মোহাম্মদ ইদুকে সভাপতি এবং হাবিবুল আলমকে সাধারণ সম্পাদক করে উদীচী শিল্পীগোষ্ঠীর ৭৫ সদস্যের নতুন কেন্দ্রীয় কমিটি গঠিত হয়েছে। সপ্তদশ সম্মেলনে প্রতিনিধিদের মতামতের ভিত্তিতে এ কমিটি গঠন করা হয় বলে শনিবার শনিবার উদীচীর এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে। এ কমিটি আগামী ২ বছর জন্য দায়িত্ব পালন করবে। 'সাথীদের খুনে রাঙা পথে পথে হায়নার আনাগোনা সইবো না'- এ স্লোগানে শুক্রবার শুরু হয় উদীচীর জাতীয় সম্মেলন। যুদ্ধাপরাধীদের দ্রুত বিচার ও শোষণমুক্ত সমাজ প্রতিষ্ঠার শপথের মাধ্যমে শনিবার শেষ হয় ওই সম্মেলন। রাতে সাংগঠনিক অধিবেশনে কেন্দ্রীয় পাবলিক লাইব্রেরি মিলনায়তনে গঠিত হয় নতুন কেন্দ্রীয় কমিটি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসআইএম/এমআই/১০২৫ ঘ.