২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ঠাকুরগাঁওয়ে অস্ত্রসহ গ্রেপ্তার ১

ঠাকুরগাঁওয়ে বালিয়াডাঙ্গী উপজেলার ফুলতলা গ্রামে শনিবার ভোরে অভিযান চালিয়ে অস্ত্রসহ একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Dec 2010, 12:16 PM

Updated : 25 Aug 2022, 07:51 PM

ঠাকুরগাঁও, ডিসেম্বর ২৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ঠাকুরগাঁওয়ে বালিয়াডাঙ্গী উপজেলার ফুলতলা গ্রামে শনিবার ভোরে অভিযান চালিয়ে অস্ত্রসহ একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারকৃত মিলনের (১৫) বাড়ি ওই গ্রামেই। এ সময় তার কাছ থেকে পাঁচ রাউন্ড গুলিসহ একটি পাইপ গান উদ্ধার করা হয় বলে পুলিশ জানিয়েছে। বালিয়াডাঙ্গী থানার উপ-পরিদর্শক (এসআই) আসগর আলী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "ভোর ৫টার দিকে ওই উপজেলার বড়বাড়ি ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মাহবুব আলমের বাড়িতে অভিযান চালিয়ে মিজানকে গ্রেপ্তার এবং অস্ত্র উদ্ধার করা হয়।" এসআই আসগর আলী বলেন, "এ ঘটনায় মাহবুব ও মিলনকে আসামি করে বালিয়াডাঙ্গী থানায় অস্ত্র আইনে একটি মামলা করা হয়েছে।" তবে বিএনপি'র স্থানীয় কয়েকজন নেতা বলেন, "রাজনৈতিকভাবে হয়রানি করার জন্য মাহবুবকে সাজানো অস্ত্র মামলায় ফাঁসানো হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এলএন/কেএমএস/১৮০৯ ঘ.