২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আসামি গ্রেপ্তারের দাবিতে টাঙ্গাইল-জামালপুর সড়ক অবরোধ

হত্যা মামলার আসামিদের গ্রেপ্তারের দাবিতে টাঙ্গাইলের মধুপুর উপজেলায় টাঙ্গাইল-জামালপুর সড়ক অবরোধ করেছে এলাকাবাসী।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Dec 2010, 11:25 AM

Updated : 25 Aug 2022, 07:51 PM

টাঙ্গাইল, ডিসেম্বর ২৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- হত্যা মামলার আসামিদের গ্রেপ্তারের দাবিতে টাঙ্গাইলের মধুপুর উপজেলায় টাঙ্গাইল-জামালপুর সড়ক অবরোধ করেছে এলাকাবাসী। শনিবার বেলা সাড়ে ১২টা থেকে দুপুর ২টা পর্যন্ত মধুপুর উপজেলার গোলাবাড়ী সড়কটি অবরোধ করে রাখার কারণে ওই সড়কের দুই পাশে শত শত যানবাহন আটকা পড়ে বলে স্থানীয়রা জানায়। পরে প্রশাসনের কর্মকর্তা ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি শান্ত করলে যান চলাচল স্বাভাবিক হয়। তবে মধুপুর থানার ওসি শাহ জালাল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, এলাকাবাসী অবরোধের চেষ্টা করলে তাদের প্রতিহত করা হয়। এলাকাবাসী জানায়, মধুপুর উপজেলার লোকদর গ্রামের ইদ্রিস আলীর ছেলে খোরশেদ আলম (৩৫) ভাড়ায় মটর সাইকেল চালাতেন। গত ২১ ডিসেম্বর তিনি মটর সাইকেল নিয়ে বাড়ি থেকে বের হন। এর পরদিন শালিখা বিলে তার লাশ পাওয়া যায়। এ ব্যাপারে মধুপুর থানায় একটি মামলা হয়েছে। তবে এ ঘটনায় কাউকে আটক করতে পারেনি পুলিশ। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/আরএ/এমআই/১৭২০ ঘ.